করোনা সংকটের মাঝেই ভ্রুকুটি দেখাচ্ছে যশ ঝড়ের পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে ৭২ ঘন্টা ধরে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে। তাই আজ দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে এক জরুরীকালীন বৈঠকে বসেন। তিনি সেই বৈঠকে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে যাতে না কেউ জীবনের ঝুঁকি নিয়ে এই ঝড়ের সাথে মোকাবেলা করতে যায়। এছাড়া তিনি রাজ্যের বিপর্যয় মোকাবিলা প্রশাসনকে সর্বশক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। সেইসাথে তিনি বলেছেন, “নেচার আমাদের হাতে নেই। সব ঈশ্বর আল্লাহই জানেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নবান্ন এবং উপান্ন থেকে আগামী ৪৮ ঘন্টা সারাক্ষণ নজরদারি চলবে। ইতিমধ্যেই কাজে লেগে পরেছে কন্ট্রোল রুম। উদ্ধার কাজ চালানোর জন্য প্রস্তুত করা হয়েছে স্পেশাল টিম। মোট ৫১ টি টিম ঘূর্ণিঝড়ের সময় বিপর্যয় মোকাবিলার কাজ করবে। এছাড়া ৪৫০ টেলিকম রেস্টোরেশন টিম ও ১০০০ পাওয়ার রেস্টোরেশন টিম তৈরি করা হয়েছে। হাসপাতালগুলিতে পাওয়ার ব্যাকআপের জন্য প্ল্যান তৈরি করা হয়েছে। এছাড়া উপকূলবর্তী মানুষের জন্য ত্রাণ শিবির তৈরি হয়েছে।”
সাধারণ মানুষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজ মৎস্যজীবীদের অনুরোধ জানিয়ে বলেছেন, “দয়া করে মৎস্যজীবীরা এই ঝড়ে সমুদ্রে যাবেন না। আপনাদের অনেক আগে থাকতেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবু কোথাও-না-কোথাও সমুদ্রে গিয়ে দুর্ঘটনার খবর পাওয়া যায়। আমফানের সময় আমরা অনেককে হারিয়েছি। আর ভুল করবেন না। সমুদ্রে যাতে একটাও না নৌকা বা বোট থাকে, তা নিশ্চিত করতে হবে।” এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উপকূল এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তাদের জন্য একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রান শিবিরে প্রত্যেক মানুষকে করোনা বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…