বিনোদন

ছেলের মুখে ‘বাবা’ ডাক! ইউভানকে কাঁধে তুলে আনন্দে মাতোয়ারা রাজ

গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। বার্থ সার্টিফিকেটে নাম ইউভান হলেও বাড়ির সকলে আদর করে ডাকে সিম্বা। এই ছেলেকে নিয়ে চক্রবর্তী পরিবারের দিন রাত কেটে যায়। রাজ শুভশ্রীর এই পুত্র হট কেক সোশ্যাল দুনিয়ার। রাজ পুত্রকে অনেকে টলিউডের তৈমুর বলে ডাকে। আর নেট নাগরিকরা অপেক্ষা করে থাকেন এই একরত্তিকে এক ঝলক দেখবে বলে।

ফেব্রুয়ারি মাসে ইউভানের সাড়ে পাঁচ মাসেই হালিশহরে বেশ জাঁকজমকভাবে মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়৷ মামা না থাকায় দাদুর হাতে প্রথম মুখে ভাত খেল ছোট্ট ইউভান। কচি কলাপাতা আর হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতিতে পড়ে বসে হাসি খুশিতে ভালো ছেলের মতো দাদুর হাত দিয়ে ভাত মুখে দিল ইউভান। মা, বাবা, মাসি, ঠাকুমা, পিসি, আর দিদিদের তরফ থেকে পেয়েছে আশীর্বাদ।

দিন যত বাড়ছে রাজশ্রী পুত্র ইউভানের জনপ্রিয়তা ততই বেড়েই চলেছে। মাত্র আট মাসেই সে খুদে সেলিব্রিটি। এমনকি খ‍্যাতির নিরিখে মা বাবা শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীকেও ছাড়িয়ে গিয়েছে ইউভান। তার নামেই খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নানান পেজ। আর রাজ শুভশ্রী একরত্তির সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সেই পেজে। ছেলের ছবি শেয়ার করলেই মুহূর্তে ভাইরাল। কলকাতা ছাড়িয়ে সারা বাংলা জুড়ে পৌঁছে গিয়েছে ইউভানের খ‍্যাতি।

ইউভানের জন্মের পর রাজ শুভশ্রীর সাথে কাটানো প্রত্যেকটি বিশেষ মুহূর্ত লেন্সবন্দী করেছেন নতুন বাবা মা। ইউভানের প্রথম হামাগুড়ি, নিজের পায়ে হাঁটা, চুলে ঝুঁটি বাঁধা, বাবার সাথে প্রথম বাইক রাইডিং, প্রথম আম খাওয়া। ৯ মাস পড়ার আগেই ইউভান রাজকে প্রথম বাবা বলে ডাকলো। ছেলের মুখে প্রথম বাবা ডাক শুনে রাজ খুশিতে আত্মহারা আর উচ্ছ্বসিত। রাজ সেই ভিডিও শেয়ার করলেন।এই ভিডিয়োতে দেখা যাচ্ছে ছোট্ট একরত্তি বাবার কাঁধে চড়ে বাবা বলছে আবার আপন মনে বাবার চুল নিয়ে খেলা করছে। রাজ ক্যপাশানে লেখেন,”বাবা ডাক শোনার অনুভূতি আলাদা। আর তিনি এই ডাক বার বার শুনতে চান”। এরপর অনুরাগীরা ও অন্যবারের মতো এবারেও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026