পলিটিক্স

দলে ফিরলেন মুকুল, নাম না করে শুভেন্দুকে কী বললেন মমতা?

সাড়ে তিন বছর পরে ঘরের ছেলে ফিরল ঘরে। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের সূচনাকাল দেখে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন মুকুল। সবথেকে নিচের লেভেলে নেতা থেকে সবথেকে উপরের লেভেলের নেতা পর্যন্ত সকলের সঙ্গে যোগাযোগ মুকুল রায়ের সবথেকে ভালো। কিন্তু এরকম একটি নেতা তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়ায় সংগঠনের সমস্যা সৃষ্টি হয়েছিল বটে। তার সাথে ২১ বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে বহু হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, এছাড়াও আরও অনেক নেতা এসেছিলেন বিজেপিতে। কিন্তু দিন কয়েকগুলো দিনে বিজেপির সঙ্গে মুকুল রায়ের সম্পর্কে খুব একটা ভালো নেই।

কিছুদিন আগে তার স্ত্রী অসুস্থ হওয়ার পরে এই ফাটল আরো গভীরভাবে চোখে পড়তে শুরু করে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায় এর সঙ্গে যোগাযোগ করা হলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব তেমনভাবে তার স্ত্রী এর খোঁজখবর নিতে আগ্রহী ছিলেন না। তারপর থেকেই মনে করা হচ্ছিল মুকুল রায় খুব শীঘ্রই তৃণমূল শিবিরে যোগদান করবেন। সেই গল্প না সত্যি করে দিয়ে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন মুকুল।

মুকুল রায় নিজেও কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো খারাপ আক্রমণ করেননি বা কোন খারাপ কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সৌজন্যে রেখে মুকুলের বিরুদ্ধে কোনো পার্সোনাল আক্রমণ করতে চাননি। বিরোধিতা হয়েছে কিন্তু সেটা শুধুমাত্র কাজ নিয়ে, নোংরা আক্রমন করা হয়নি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল দল সাদরে আমন্ত্রণ জানালো একদা চাণক্য মুকুল রায় কে।

কিন্তু ভোটের আগে যে সমস্ত নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন তাদেরকে শুধুমাত্র সুবিধাবাদী নেতা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাবে জানিয়ে দিয়েছেন গদ্দারদের তিনি দলের নেবেন না। রাজনৈতিক মহলের মতামত নাম না করে এই গদ্দার কথাটি তিনি শুভেন্দু অধিকারীর জন্য ব্যবহার করলেন। অর্থাৎ তিনি ঠারে ঠারে জানিয়ে দিলেন অন্যরা ফিরতে পারলেও শুভেন্দু অধিকারী আর কোনদিনও তৃণমূলে ফিরতে পারবেন না। এখন এটাই দেখার, মুকুল রায়ের হাত ধরে যারা তৃণমূল করে বিজেপিতে গিয়ে ছিলেন তাদের মধ্যে কত জন নেতাকে তৃণমূল আবার ফিরিয়ে নেয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026