বিনোদন

Yuvaan chakraborty: ইউভান যেন খুব তাড়াতাড়িই বড় হয়ে যাচ্ছে, বললেন রাজ চক্রবর্তী

ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর! মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। কিছুদিন আগেই ১বছরে পা দিয়েছে রাজশ্রী পুত্র। এর মধ্যেই ছোট্ট ইউভান তার বাবা মা অর্থাৎ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে মালদ্বীপ উড়ে গিয়েছে। তাঁর এটাই প্রথম বিদেশ সফর বলে কথা তাই একটু স্পেশাল তো হবেই। ইতিমধ্য মালদ্বীপ থেকে এই একরত্তির নানান মিষ্টি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। দিন যত যাচ্ছে, ছেলে যে খুব বড়ো হয়ে গিয়েছে। আর তাতেই বাবা খানিক অবাক… ‘কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ছেলে!’

মালদ্বীপে ঘুরতে গিয়ে ছেলের অনেক মজার মজার ছবি শেয়ার করেছেন রাজ। কখনো মায়ের কোলে চেপে এ নীল ছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেই রাজের শেয়ার করা ইউভানের এক সাম্প্রতিক ভিডিয়োতে দেখা যাচ্ছে মন কিছুটা খারাপ তাঁর। বাবা রাজ জানাচ্ছেন, সে খেলতে চায়। সেই জন্যই মুখ ভার। এর পরেই রাজ লিখছেন, “আমার ছোট্ট সোনা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।” মা লিখছেন, “ব্যস্ত মানুষ”। এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন।

সম্প্রতি ইউভান এক বছরের জন্মদিন বাড়িতেই পুজো দিয়ে আর কেক কেটে উদযাপন করা হয়েছে। জন্মদিনের দিন মায়াপুরের ইস্কন থেকে কয়েকজন সন্ন্যাসীও এসেছিলেন। এদিন তাঁদের হাতে রাজশ্রীর বাটিতে অধিষ্ঠিত রাধাকৃষ্ণের মূর্তির অভিষেক হয়েছে। ইউভানের জন্মদিনের ঠিক সাত দিন আগেই রাজশ্রী ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রথমবার সমুদ্র দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছিল ইউভান৷ প্রথমবার মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পায়ে সমুদ্র ঘোরেন একরত্তি। সেই ছবিও ভাইরাল হয়।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী আর রাজ। ইউভানের জন্মের আগে শুভশ্রীর শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন, এমনকি নিজেও কোভিড আক্রান্ত হয়ে ছেলেকে ছাড়া থাকেন। পাশাপাশি ছেলেকে মানুষ করছেন। অন্যদিকে রাজ এখন পরিচালকের পাশাপাশি তিনি নবাগত বিধায়ক। তাই দুজনের কাছে এই ট্রিপ হল মুক্ত বাতাসের মতো। আর তিনজনেই এই বিদেশ ট্রিপ ভালোভাবে উপভোগ করেছে তা শুভশ্রী আর রাজের সোশ্যাল মিডিয়ার পেজই জানান দিচ্ছে। ফিরে এসে দুজনে কাজে ব্যস্ত হিয়ে পড়বেন আর এই ঘোরাটাই থাকবে কাজ করার অক্সিজেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026