বিনোদন

Suhana Khan: আরিয়ান গ্রেফতার হওয়ার পর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট সুহানার, মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা সুহানার

আজ শাহরুখ পত্নী তথা চলচ্চিত্র প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের জন্মদিন। তবে অন্যবারের থেকে এবারের জন্মদিন সেভাবে স্পেশ্যাল নয়। কারণ গৌরি আর শাহরুখের বলে বড় ছেলে আরিয়ান খান রয়েছেন এখন জেল হেফাজতে। মাদক কান্ডের জেরে বৃহস্পতিবার ও জামিন পাননি তিনি। এহেন পরিস্থিতিতে ‘মন্নত’-এ যে জন্মদিন উদ্‌যাপনের আসর বসবে না, তা বলার আদ অপেক্ষা রাখে না। কিন্তু এই কঠিন সময়ে মাকে বিশেষ দিনের কথা সকলকে মনে করিয়ে দিলেন তাঁর কন্যা সুহানা খান।

এদিন মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন সুহানা খান। বর্তমানে সুহানা নিজের পড়াশোনার জন্য রয়েছে নিউ ইয়র্কে। বাড়ির এই বিপদে মুম্বাই আসতে না পারলেও বিদেশে থেকেও দাদার জামিনের চিন্তায় ঘুম উড়েছে দিদির ও। সুহানা আজ দাদা আরিয়ান খান গ্রেফতারির পর মায়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করলেন। গৌরীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা।

নব্বইয়ের দশকের শাহরুখ-গৌরীর একটি সাদা-কালোতে মোড়া রোম্যান্টিক ছবি পোস্ট করেন তিনি। এই ছবিতে দেখা যাকে নিজের সগৌরীকে দু-হাতে আগলে রেখেছেন শাহরুখ, ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন সুহানা। এই ছবি শেয়ার হতেই কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছে তুতো বোন আলিয়া ছিব্বার থেকে অনন্যা পান্ডে। তবে এই পোস্টে সুহানার বন্ধু আর কাছের মানুষ ছাড়া আর বহিরাগত কেউ মন্তব্য করতে পারবেনা।

কারণ এই মুহূর্তে আরিয়ানকে কেন্দ্র করে নানান কটূক্তি নোংরা কথা তাঁর পরিবারের দিকে ধেয়ে আসতে পারে, তা তিনি নিজের মাকে শুভেচ্ছা জানানোর পোস্টের মন্তব্য বাক্স বন্ধ করে রেখেছেন। অর্থাৎ কেউ সেখানে ইচ্ছে মতো মন্তব্য করতে পারবেন না। উল্লেখ্য, দিন সাতেক আগেই মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছে শাহরুখ-গৌরি পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ান সহ বাকি দুই অপরাধি। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁদের জামিনের আবেদনের শুনানি রয়েছে।  শুক্রবার অর্থাৎ আজ সকাল ১১টায় সেই মামলার শুনানি রয়েছেম। গৌরী নিজের জন্মদিনে ছেলেকে আপাতত ঘরে ফেরার আশায় বসে আছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026