বিনোদন

Abir Chatterjee :Abir Chatterjee: এবার পুজোয় কলকাতায় থাকছেন না আবির, পুজোর শপিং এর দায়িত্ব কার?

আপামর বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে উমার আগমনের। দুর্গাপুজো মানেই চারিদিকে সাজো সাজো রব, নতুন জামাকাপড়, পায়ে হেঁটে প্যান্ডেল হোপিং, অনেক খাওয়া দাওয়া , আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। এই সবের মধ্যে ব্যতিক্রম নন ব্যোমকেশ বক্সী ওরফে অভিনেতা আবির চট্টোপাধ্যায়। প্রত্যেকবার দুর্গাপুজোয় কলকাতাতেই থাকেন, এই পুজোর সময়টা সব কাজ ভুলে নিজের পরিবার ছেড়ে কলকাতার বাইরে থাকা এক্কেবারে না পসন্দ আবীরের।

কখনো তিনি ‘ফেলুদা’ তো তিনিই কখনো ব্যোমকেশ। আবার তিনিই সকলের প্রিয় আবির প্রফেসর। আবার খলনায়কের ভূমিকাতেও দর্শক দেখেছে আবির চট্টোপাধ্যায়ায়কে। টলিউডের জনপ্রিয় সুদর্শন অভিনেতা বহু বঙ্গ তনয়ার বং ক্রাশ। আর পাঁচটা বাঙালির মতো তিনিও দুর্গা পুজোয় আনন্দ করতে চান।  দেবীপক্ষের সূচনা ঘটেছে। প্রতিবছরই কলকাতায় দুর্গাপুজোয় পরিবারের সাথে থাকার চেষ্টা করেন আবির। শ্যুটিং ও করোনার কারণেই কিছুদিন অভিনয়ে থেকে বিরত ছিলেন। মূলত তাঁর স্ত্রী নন্দিনী ও মেয়ে ময়ূরাক্ষীকে নিয়েই এবারে অভিনেতার বেশি চিন্তা। তাই পুজোয় বাডির বাইরে বেরোনোর পরিকল্পনা একেবারেই নেই। যদিও এবারের পুজোতে কলকাতায় থাকছেননা। কারণ ছবি ও ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।

আবির এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যদের, গুরুজনদের এবং ছোটদের উপহার দিয়ে থাকেন প্রতি বছর। এই বছরও সব অনলাইনে কেনাকাটা করছেন। যেহেতু অনলাইনে সব হচ্ছে তাই পরিবারের প্রত্যেকের থেকে বাড়ির ঠিকানা নিয়ে উপহারগুলো তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। তবে পুরোটাই তদারকি করছেন সঅভিনেতার স্ত্রী নন্দিনী।

এই প্রথম সর্বভারতীয় ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়। তাও নায়কের চরিত্রে। যা বাংলার কাছে বেশ গর্বের ব্যপার। সমীর নায়ারের সংস্থা অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট যোজনায় তৈরি হচ্ছে এই নতুন ওয়েব সিরিজ। সিরিজে কে একজন সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন তিনি। কাশ্মীরে টানা দু-মাস ধরে হবে গোটা ওয়েব সিরিজের শ্যুটিং। আপাতত পুজোতে কাশ্মীরেই থাকবেন অভিনেতা।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026