১৯ শে জুলাই সোমবার রাতে বলিউডে ফের এক নতুন রহস্যের উন্মোচন হল। কুন্দ্রা পরিবারে বিনা মেঘে বজ্রপাত। পর্ন সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। গত সোমবার মুম্বাই ক্রাইম বাঞ্চের পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। মুম্বাই পুলিশের অভিযোগ নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুলিশসূত্র থেকে জানা গিয়েছে, এই ব্যবসার অন্যতম মূল পান্ডা হলেন রাজ। সব রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই পুলিশ শিল্পার স্বামীকে গ্রেপ্তার করেছেন।
৯ দিন হতে চলেছে কিছুতেই পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজ কুন্দ্রা। শ্রীঘরে থাকতে হচ্ছে এই শিল্পপতিকে। বুধবার মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্ট তাঁর ও তাঁর সহকারী রেয়ান থ্রোপের জামিনের আর্জি ফের খারিজ করে দেয়। বর্তমানে আর্থার রোডের জেলে আস্তানা এই দুই বন্ধুর। রাজ কুন্দ্রার আইনজীবীর তরফে জানা গিয়েছে, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা একমাত্র দুটি ধারাই জামিন অযোগ্য, ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (জালিয়াতি) এবং আইটি অ্যাক্টের ৬৭(এ) ধারাটি। এও বলেছেন রাজের সব দোষ আদালতে প্রমাণিত হলে এই ধারায় ৭ বছর এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা মিলবে রাজ ও তাঁর সঙ্গীর। গত মঙ্গলবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট।
এদিকে রাজের বাড়ি থেকে ৭০টি পর্ণ ভিডিয়োর অ্যালবাম ও উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটির টাকার বেশি অর্থ রয়েছে। এছাড়া রাজের বিতর্কিত অ্যাপ ‘হটস্পট’ সম্পর্কিত বেশকিছু মেসেজ পেয়েছেন তাঁরা। পাশাপাশি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ভিয়ান ইন্ডাস্ট্রিজের অফিস-সহ আরও এক অফিস, রাজ-শিল্পার জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে।
এমনকি একজন অর্থনৈতিক নিরীক্ষককে নিয়োগ করেছেন, যিনি রাজ ও শিল্পার আর্থিক লেনদেনের হিসেব করে পুলিশের হাতে তুলে দেবেন। শুধু টাকা পয়সার হিসেব নয় পর্নোগ্রাফি ব়্যাকেটের সঙ্গে কুন্দ্রা পরিবারের যোগসূত্রর হদিশও দেবেন তিনি। জানা গিয়েছে রাজ ও শিল্পার স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন করা হয়েছে। পুলিশ মনে করছেন এই দুই পর্নোগ্রাফি অ্যাপ ‘হটস্পট’ ও ‘বলি ফেম’ থেকে উপার্জিত সব টাকা অর্থ সরাসরি ঢুকত সেই অ্যাকাউন্টে। সেই টাকা বিট কয়েনেও লগ্নি হয়েছে তাও খতিয়ে দেখবে মুম্বাই পুলিশ।
রাজ পত্নী শিল্পাকেও পুলিশি জেরার মধ্যে পড়েছে। তিনি মুম্বাই পুলিশকে জানিয়েছেন রাজের এই ব্যবসার ব্যাপারে কিছু জানতেন না। এমনকী, ক্রাইম ব্রাঞ্চ রাজকে শিল্পার কাছে নিয়ে গেলে স্বামীর ওপর রাগে ফেটে পড়েন তিনি। জোর বিবাদও হয় তাঁদের মধ্যে। পরিবারের সম্মানহানির’ জন্য রাজকেই দোষারোপ করেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোনের বাড়িতেই থাকছেন।
Rapper and actor Ludacris has clarified his sudden removal from the Rock the Country festival…
Just one month into his role as anchor of CBS Evening News, Tony Dokoupil is…
Rumors of a potential romance between Kim Kardashian and Lewis Hamilton are heating up after…
Director Paul Thomas Anderson and Radiohead guitarist-turned-composer Jonny Greenwood have formally requested that a segment…
The Paul brothers sparked headlines after clashing over Bad Bunny’s Super Bowl LX halftime performance,…
The Paul brothers found themselves on opposite sides of the debate surrounding Bad Bunny’s Super…