বিনোদন

বাবাকে দেখে গান গাওয়ার চেষ্টা করল শিল্পা শেঠির ১০ মাসের মেয়ে, ভাইরাল ভিডিও

গত বছর 20 শে ডিসেম্বর  গোয়াতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) ও তাঁর পরিবার। সেখান থেকেই ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিল্পা সবার সামনে মেয়ে সামিশা(samisha)-এর মুখ নিয়ে এলেন। নববর্ষ উপলক্ষ্যে ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন শিল্পা। তাঁর মনে হয়েছে,  বাড়ির লক্ষ্মী মেয়ে সামিশার মুখ দেখানোর জন্য নতুন বছরের প্রথম দিনের থেকে অন্য কোনো ভালো দিন হতে পারে না।  শিল্পার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ডাইনিং টেবিলে বসে গুনগুন করছেন রাজ কুন্দ্রা (Raj kundra)। তাই দেখে বাবাকে অনুকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একরত্তি সামিশা। যতবার রাজ গুনগুন করছেন, ততবার সামিশাও বাবার মতো গুনগুন করার চেষ্টা করছে।  সামিশার কান্ড দেখে হেসে ফেলেছেন সবাই। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে শিল্পা লিখেছেন, , খুশি থাকার জন্য গান গাওয়া খুব ভালো, কিন্তু রাজ কুন্দ্রা ও সামিশা শেঠি কুন্দ্রার এবার চুপ করে যাওয়া উচিত। শিল্পার শেয়ার করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার দ্বিতীয় সন্তান  সামিশার জন্ম হয় সারোগেসির মাধ্যমে।   মেয়ের জন্মের আগে অবধি দ্বিতীয় সন্তান আসার খবর শিল্পা ও রাজ কুন্দ্রা কেউই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।  হঠাৎ সামিশার জন্মের খবরে অবাক হয়ে যান সেলেব ও নেটিজেন উভয় পক্ষই।  এরপর সামিশার বহু ফটো ও ভিডিও প্রকাশ্যে আসলেও তাতে সামিশার মুখ যাতে দেখা না যায় তার ব্যবস্থা করেছিলেন শিল্পা ও রাজ।  পারিবারিক রীতি অনুযায়ী কনক পূজার পর নবজাতিকার মুখ দেখানোর নিয়ম পালন করবেন বলে জানিয়েছিলেন  রাজ ও  শিল্পা।

2012 সালে শিল্পার ছেলে ভিয়ান(vian)-এর জন্ম হয়েছিল।  এই বছর ভিয়ানের বয়স হলো আট বছর।  সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া(Neha Dhupia)- র শো ‘নো ফিল্টার নেহা’য় এসে শিল্পা জানিয়েছেন প্রথমবার মা হওয়ার সময় যথেষ্ট ভয় পেয়েছিলেন তিনি।  কিন্তু 45 বছর বয়সে এসে এখন তিনি অনেক পরিণত।  শিল্পা বলেন, এখন তিনি অনেকটাই সাহসী।  তাঁর 45 বছর বয়সে সামিশার জন্ম হয়েছে।  যখন তিনি 50-এ পা দেবেন, তখন সামিশার বয়স হবে 5 বছর হবে,  এই কথা ভেবে যথেষ্ট উত্তেজিত শিল্পা।   তিনি জানান, সামিশার মা হওয়া তাঁর কাছে রীতিমত প্রিয় একটি চ্যালেঞ্জ।  এর জন্য নিজেকে ফিট রাখতে যোগা ও মেডিটেশন শিল্পার অন্যতম পছন্দ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026