পলিটিক্স

ভুবনেশ্বর থেকে ফিরে অনেক রাত অবধি বৈঠক, তারপর শরীর খারাপ হয়, বৈশাখী

বিজেপির রোড শোতে শোভন (Sovan Chaterjee) এবং বৈশাখী (Baishakhi Banerjee) উপস্থিত নেই, সেই নিয়ে তুঙ্গে বিতর্ক। আর তারপরে গুঞ্জন, তারা নাকি কোনো একটি গোসার কারণে উপস্থিত ছিলেন না, তবে এবারে বৈশাখী নিজে টিভি এবং মিডিয়ার সামনে স্বীকার করে নিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন, এবং তার জন্য শোভন যেতে পারেননি কারণ তার বাড়িতে বৈশাখী কে দেখার কেউ ছিলনা।

তবে শোভন এবং বৈশাখীর এই সিদ্ধান্তের পরে বেশ চাপে রাজ্য বিজেপি। বৈশাখী এদিন জানিয়েছেন,” কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চাইবো। ২ জানুয়ারি ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার পরেই শরীর খারাপ লাগছিল। এই কারণে আমি আর সেদিন উপস্থিত থাকতে পারিনি। আমার থেকেও বেশি অসুস্থ ছিলেন শোভন। মিছিলে থাকার চেষ্টা করেছিলাম। রাকেশ সিংকে বলেছিলাম, যদি না আসি তাহলে মিছিল থামাবেন না। পুলিশ অনুমতি দিচ্ছিল না। তা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত মিছিল হোয়েছে সেটাই ভালো।”

গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক পদে আসীন হলেন শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে সহ পর্যবেক্ষক হলেন বৈশাখী। তাদের জন্যই করা মিছিল। কিন্তু তারাই এলেন না। এরপর বিজেপির অন্তরেই তাদের নিয়ে সমস্যা শুরু। তবে এদিন জল্পনা থামিয়ে, বৈশাখী বললেন, ” শরীর খারাপ হলেও মন খারাপ হয়নি। এত বড়ো জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধানসভা কে সামনে রেখে রণনীতি সাজানো হচ্ছে। এখন থেকে কাজ না শুরু করলে টার্গেটে পৌঁছানো যাবেনা। প্রতিদিন বৈঠক হচ্ছে, শোভনবাবু কাজ ভাগ করে নিয়েছেন। আগামী দিনে বিজেপির কাজে আমাদের পাওয়া যাবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026