নিউজ

মুরগির মাংস খেলে ভয় নেই, কিন্তু নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু-এর জন্য মানতে হবে সর্তকতা

নয়াদিল্লি: দেশের অনেক জায়গায় বার্ড ফ্লু (Bird Flu)-র খবর পাওয়া গিয়েছে। মুরগির মাংস (Chicken), ডিম (Egg) খাওয়া কি নিরাপদ? তা খাওয়া যেতেই পারে। কিন্তু মেনে চলতে হবে বেশ কিছু সতর্কতা। দেশের বেশ কয়েকটি অংশে বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়েছে। তার এই জন্য একটা প্রশ্ন উঠেছে যে মুরগির মাংস এবং ডিম খাওয়া কি নিরাপদ হবে? খেলে কোনও বিপদ হবে না তো? দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ তো ছিলই। এবার এর মাঝখানে বিপত্তি বাধল দেশের বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু (Bird Flu)-র খবর আসায়। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, কেরলের মতো রাজ্যে বার্ডফ্লুর বেশ কয়েকটা ঘটনা সামনে চলে এসেছে। আর তাই সকলের মধ্যে চিন্তা দেখা দিয়েছে। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন যেটা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হল, এর ফলে মানুষের কোনও সমস্যা হবে না তো? মুরগির মাংস খেলে কি মানুষের কোন সমস্যা হতে পারে?

এর জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় পোল্ট্রি উন্নয়ন সংস্থা জানাচ্ছে কী করলে এই সমস্যা থেকে সহজেই সমাধান মিলতে পারে। তাদের মতে মুরগির মাংস, ডিম খাওয়ার সময় একটুখানি সতর্ক থাকতে হবে। দেখতে হবে সেগুলো যাতে ঠিকঠাক সিদ্ধ হয়েছে।

তাহলে আর কোনও সমস্যা নেই। আর অন্যদিকে আপনি যদি বাইরে থেকে মাংস কিনে আনেন, তখন কিন্তু বারবার হাত ধুতে হবে। ওই সংস্থা জানাচ্ছে, বার্ড ফ্লু (Bird Flu) বেশ কয়েকটি রাজ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এখান থেকে একটা আশঙ্কা রয়েছে পাখির শরীর থেকে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে।

আর সবথেকে বেশি আশঙ্কা পোল্টি ফার্মে যাঁরা কাজ করেন। তাই সতর্ক থাকতে হবে। সর্দি-কাশি-জ্বরের মতো লক্ষণ থাকলে বার্ড ফ্লু আরও দ্রুত শরীরকে আক্রান্ত করতে লপারে। বিশেষজ্ঞরা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছেন।

করোনা যেহেতু সকলকে শিখিয়েছে বার বার হাত ধোওয়া, তাই এ ব্যাপারে কোনও অসুবিধা হবে না। তবে চিকেন বা ডিম খেতে কোনও সমস্যা নেই। মধ্যপ্রদেশের কোনও মুরগির শরীরে ভাইরাস পাওয়া যায়নি। তাই চিন্তা কম। তবে মানুষের শরীরে আসার ক্ষেত্রে সবথেকে বড় মাধ্যম মুরগি হতে পারে, সে ব্যাপারটা চিন্তা রেখেছে সকলকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026