বিনোদন

নাইটক্লাবে লাগামছাড়া নাচ রাজ-শুভশ্রী, চরম ভাইরাল হল সেই নাচের ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী(Subhasree ganguly)-র একটি পার্টির কিছু ছবি। এই উইকেন্ডে রাজ ও শুভশ্রী পার্টি করতে গিয়েছিলেন ‘দি ব্রু হাইভ’-এ। এটি কলকাতার একটি অভিজাত নাইটক্লাব। রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু। ছবিতে রাজ ও শুভশ্রীকে তুমুল নাচ করতে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের লং, সাইড স্লিটেড গাউন এবং কালো রঙের ব্লেজার। রাজের পরনে ছিল সবুজ রঙের ব্লেজার।

রাজ ও শুভশ্রীর বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব (Baba yadav)। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026