21 শে ফেব্রুয়ারি ছিল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন। রাজের জন্মদিনে তাঁর ফ্যানরা এবং টলিটাউনের সেলিব্রিটিদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছিল রাজের কমেন্ট বক্স। অপরদিকে রাজের ‘রানি’ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) দিয়েছিলেন রাজকে এক অভিনব উপহার। রাজের জন্মদিনে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে শুভশ্রী রাজকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। ইতিমধ্যেই রাজ-শুভশ্রীর লিপলক কিসের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রী নিজেই ছবিটি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে শুভশ্রী লিখেছেন, রাজ তাঁর পৃথিবী।
2018 সালের 6 ই মার্চ রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল রাজ ও শুভশ্রীর। ‘রাজশ্রী’ হবার পর কেটে গেছে তিনটে বছর। তৃতীয় বিবাহবার্ষিকীতে রাজকে অনেক ভালোবাসা জানিয়েছেন শুভশ্রী। শুভশ্রী জানিয়েছেন, রাজের সন্তানের মা হতে পেরে তিনি খুশি।
ইতিমধ্যে রাজ তৃণমূল প্রার্থী হয়ে বারাকপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে নন্দীগ্রামে ষড়যন্ত্র করার প্রতিবাদে বারাকপুরে মৌন মিছিল করেছিলেন রাজ। তাঁর মিছিলে যথেষ্ট জনসমাগম হয়েছিল। তবে শুধু গণদেবতার উপর আস্থা না রেখে এবার রাজ তাঁর সহধর্মিণী শুভশ্রীকে নিয়ে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। তবে ইউভানকে পুরী নিয়ে যাননি রাজ ও শুভশ্রী। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উৎকন্ঠা জাগাচ্ছে সকলের মনে। রাজ-শুভশ্রীও তার ব্যতিক্রম নন। এই কারণে তাঁরা কোনো ঝুঁকি না নিয়ে ইউভানকে তার ঠাকুমার জিম্মায় রেখে পুরী গেছেন। জগন্নাথ মন্দিরে রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পাজামা এবং শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের সালোয়ার-কামিজ। গোলাপি ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়েছিলেন শুভশ্রী। রাজ ও শুভশ্রী দুজনেই করোনা বিধি মেনে মুখে মাস্ক পরেছিলেন। রাজ নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। রাজ ও শুভশ্রীর ছবির নিচে কমেন্ট করে পার্ণো মিত্র (Parno Mitra) বলেছেন তাঁর জন্য জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আসতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি পার্টির কিছু ছবি। কিছুদিন আগে রাজ ও শুভশ্রী পার্টি করতে গিয়েছিলেন ‘দি ব্রু হাইভ’-এ। এটি কলকাতার একটি অভিজাত নাইটক্লাব। রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু। ছবিতে রাজ ও শুভশ্রীকে তুমুল নাচ করতে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের লং, সাইড স্লিটেড গাউন এবং কালো রঙের ব্লেজার। রাজের পরনে ছিল সবুজ রঙের ব্লেজার।
রাজ ও শুভশ্রীর বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব (Baba yadav)। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
Marc Anthony is preparing to launch his first Las Vegas residency, Vegas… My Way!, at…
Kim Kardashian and Lewis Hamilton have officially stepped out of the friend zone, and insiders…
The Oscars nominees luncheon returned to the Beverly Hilton with its signature mix of glamour,…
Netflix has unveiled the red band trailer for Tyler Perry’s latest comedy, Joe’s College Road…
The Bold and the Beautiful turned up the heat this week with a surprise guest…
Hollywood’s brightest stars gathered in Beverly Hills for the annual Oscars nominees luncheon, marking a…