বিনোদন

নতুন বছরে শুভশ্রীকে জোড়া সুখবর দিলেন রাজ চক্রবর্তী, ভাইরাল হল রাজের করা পোস্ট

প্রায় এক বছর পরে আবারও ইন্ডাস্ট্রিতে কামব‍্যাক করতে চলেছেন টলিটাউনের পাওয়ার কাপল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)। চলতি বছরের 13 ই অগষ্ট মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ফিল্ম ‘ধর্মযুদ্ধ’। ইতিমধ্যেই ‘ধর্মযুদ্ধ’-র গান ‘তুমি যদি চাও’ ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়। এই ফিল্মের ট্রেলারও সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘ধর্মযুদ্ধ’ ফিল্মে সাধারণ গৃহিণীর ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। সাম্প্রদায়িক জাত-পাতের দ্বন্দ্ব ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে তৈরী হয়েছে ‘ধর্মযুদ্ধ’-এর কাহিনী। ‘ধর্মযুদ্ধ’-এ শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী (Soham chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwik chakraborty), পার্ণো মিত্র (Parno Mitra), স্বাতীলেখা সেনগুপ্ত (swatilekha sengupta), সপ্তর্ষি মৌলিক (saptarshi moulik)।

অপরদিকে 11 ই জুন মুক্তি পাবে ‘হাবজি গাবজি’। গত বছর মুক্তি পেয়েছিল ‘হাবজি গাবজি’র ট্রেলার এবং তা যথেষ্ট ভাইরাল হয়েছিল। এই ফিল্মে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chatterjee)। কর্পোরেট সেক্টরে কাজ করা দম্পতি তাঁদের পুত্রসন্তানকে সময় দিতে না পেরে তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের দামী মোবাইল ফোন। এমনকি ছেলেকে মোবাইলে গেম খেলাও শিখিয়ে দেন তার বাবা। একসময় নাবালক ছেলে মোবাইল গেমের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। পুত্রসন্তানের অত্যধিক মোবাইল গেমের প্রতি আসক্তি পরিবারে ডেকে আনে বিপদ। সদ্য ইউভান (yuvan)-এর বাবা হওয়া রাজ সোশ্যাল মিডিয়ায় ‘হাবজি গাবজি’র ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন সংবেদনশীল শিশুমনে বিপদ ডেকে আনছে গেমিং ডিসঅর্ডার। ‘ধর্মযুদ্ধ’ এবং ‘হাবজি গাবজি’র মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা অতিমারীর কারণে দেশ লকডাউন হয়ে যাওয়ার ফলে দুটি ফিল্মেরই মুক্তি পিছিয়ে যায়।

গত বছর গোড়ার দিকে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন রাজ ও শুভশ্রী। রাজ পরিচালিত ও শুভশ্রী অভিনীত ফিল্ম ‘পরিণীতা’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এছাড়াও ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’-র শুটিং গর্ভাবস্থার প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করেছিলেন শুভশ্রী। গত বছরের শেষের দিকে রাজ শেষ করেছেন ফিল্মগুলির পোস্ট প্রোডাকশনের কাজ। আপাতত ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত ‘রাজশ্রী’।

Anirban Kundu

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026