বিনোদন

লকডাউনের মাঝে ভক্তদের সুখবর শোনাল রাজ-শুভশ্রী

কৌশিক পোল্ল্যে: কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন টলিপাড়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দু’বছর আগে, আজকের দিনেই সকলকে চমকে দিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী ও তার ‘পরিণীতা’ শুভশ্রী। এবারের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে চমক হিসেবে ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করে নিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার রাজের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। উল্লেখ্য বিষয় উভয়ের টি-শার্টেই স্পষ্টভাবে লেখা রয়েছে নতুন অতিথির আগমনের খবর, এবং সে আসছে অতি শীঘ্রই এই ২০২০তেই, এমনটাই জানা গিয়েছে। ‘ধর্মযুদ্ধ’ সিনেমার দৌলতে একজন গর্ভবতী মহিলার চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি শুভশ্রীকে, এবার রিয়েল লাইফেও তার সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর উদযাপনের মুহূর্তে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা নতুন হাত পেতে চলেছি ধরার জন্য এবং একটি হৃদয় পেতে চলেছি ভালোবাসার জন্য। আমরা সন্তানসম্ভবা।”

এককথায় বলতে গেলে নতুন অতিথির আগমনের সুখবরে গমগম করছে টলিপাড়া। টলিউডের সমস্ত তারকা থেকে শুরু করে সাধারন মানুষ সকলেই এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে এত বড় আনন্দের খবর জানাতে পেরে ভীষন খুশি এই সেলেব দম্পতি। আপনারাও দেখে নিন শুভশ্রীর পোস্ট করা সেই ছবিগুলি শুধুমাত্র নীচের ওয়ালে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026