বিনোদন

৬৯ বছর বয়সে ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ভাইরাল হলেন এই অভিনেত্রী, বইলো নিন্দার ঝড়

সম্প্রতি অভিনেত্রী রজনী চান্ডি (Rajani chandi) তাঁর কয়েকটি জিনস পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রজনীকে বিদ্রুপ করা শুরু করেন নেটিজেনদের একাংশ।  রজনীর অপরাধ হলো তিনি 69 বছর বয়সে জিনস পরেছেন। কেরিয়ারের কারণে কিছুদিন আগে রজনী একটি ফটোশুট করেন।  সেই ছবিগুলিতে রজনীর পরনে ছিল ডিপ নেক সাদা রঙের টপ, ক্রাশড অর্থাৎ ছেঁড়া স্টাইলের ডেনিম জিনস ও ডেনিম জ‍্যাকেট। রজনীর ঠোঁটে ছিল ‘রাস্ট রেড’ লিপস্টিক। তাঁকে যথেষ্ট আকর্ষণীয় লাগছিল এই লুকে।   কিন্তু তাঁকে অনর্থক ট্রোল করা শুরু হয়ে যায় জিনস পরার কারণে।

নেটিজেনদের একাংশ বিরক্তি প্রকাশ করেন রজনীর জিনস পরিহিত লুক দেখে। তাঁদের বক্তব্য এতদিন শাড়ি পরে আসার পর রজনী হঠাৎ এই বয়সে এসে কেন জিনস পরতে গেলেন।  রজনী তাঁদের ট্রোলের যোগ্য জবাব দিয়ে বলেন, বাঁচার অধিকার সকলের আছে। তবে রজনীর এই নতুন লুকের প্রশংসাও করেছেন অনেকে।

একবিংশ শতকেও মেয়েদের চরিত্র বিচার করা হয় তাঁদের পোশাক দেখে।  কিন্তু সমাজের তথাকথিত ভদ্র মানুষরা হয়তো জানেন না, ভারতীয় সংবিধানে বর্ণিত ব্যক্তির  তেরোটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে পোশাকের অধিকার।  ব্যক্তি অর্থে এখানে মহিলাদেরও বলা হয়েছে।  তাহলে আজও একজন মহিলা ধর্ষিতা হলে তাঁর পোশাকের দিকে কেন আঙুল ওঠে? কেন একজন বয়স্কা অভিনেত্রী অথবা সাধারণ নারীকে জবাবদিহি করতে হয় জিনস পরার জন্য? এর মূল কারণ হলো ট্র‍্যাডিশন যা কখনও কখনও সমাজকে ভুল পথে চালিত করে।  সুতরাং রজনী আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জবাব দিলেও সেই দিন দূরে নেই যেদিন মহিলারা আইনি পথে এই ধরনের ট্রোলের মোকাবিলা করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026