আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। প্রায় প্রতিদিন রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। এরইমধ্যে আজ অর্থাৎ রবিবার ধর্মতলা থেকে ফের রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। তিনি বলেছেন, শাসকদলের আমলে রাজ্যে চাকরি, শিক্ষা, নারী নিরাপত্তাসহ একাধিক বিষয়ে গলদ আছে। এইজন্য একমাত্র বিজেপি সরকার এলেই রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করতে পারবে। সেইসাথে তিনি কিছু তৃণমূল নেতা করণা ভ্যাকসিন নেওয়ার তীব্র কটাক্ষ করেছেন।
আজ অর্থাৎ ১৭ জানুয়ারি রবিবার ধর্মতলাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন যে বিজেপি শাসনে এলে “সোনার বাংলা” তৈরি করবে তারা। এছাড়াও তিনি এদিন বলেছেন, “বর্তমানের বাংলা আমরা চাই না। যেখানে কোনো আইন নেই। আমরা এসে সোনার বাংলা তৈরি করব। সেই সোনার বাংলায় থাকবে আইন, থাকবে চাকরি এবং থাকবে নারী সুরক্ষা। রাজ্যের সমস্ত মা-বোনেরা সুরক্ষিত থাকবে। পরিবর্তনের পরিবর্তন করতে আমরা এই লড়াইয়ে লড়বো।”
এছাড়াও দিলীপ ঘোষ এদিন বহিরাগত কটাক্ষের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত দিয়ে বলেছেন, “ওর কাছে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই বহিরাগত। কিন্তু বাড়ির পাঞ্জাবি বউ বহিরাগত নয়।” এছাড়াও তিনি একুশের নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছে যে তৃণমূলের দিন শেষ হয়ে এসেছে। তাই এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিকে ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। সকলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত গেরুয়া শিবির।” সেই সাথে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, “একুশে নির্বাচনের পর বাংলার দায়িত্ব পাবে গেরুয়া শিবির। মানুষ তা এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। রাজ্যবাসী বাংলায় অপশাসনের বিরুদ্ধে ফুঁসছে। মানুষ মুক্তি চায় এই অপশাসন থেকে। আর এই অপশাসনের অবসান করবে বিজেপি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…