নিউজ

অবসান হবে ঘোমটা প্রথার, বড় সিদ্ধান্ত রাজস্থান সরকারের

রাজস্থান : আজ দেশের অগ্রগতির সাথে সাথে নারী সমাজ মুক্ত এবং স্বাধীনচেতা হয়েছে। তবুও পুরুষ শাসিত এই সমাজে নারীজাতির একাংশ এখনও বেড়াজালে আবদ্ধ। দেশের একাধিক হিন্দিভাষী রাজ্যে এখনো মহিলারা ঘুঙ্ঘট বা ঘোমটার মধ্যে সীমিত রয়েছেন। যেখানে নারীরা বাড়ির বাইরে গেলে ও পরপুরুষের সাথে কথা বলতে গেলে প্রচলিত সংস্কার মেনে আজও ঘোমটায় মুখ ঢাকেন। সম্প্রতি রাজস্থান সরকারের উদ্যোগে দীর্ঘদিনের এই প্রথার অবসান ঘটতে চলেছে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

গতকাল, বুধবার জয়পুরে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘোমটা প্রথা নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী তার অসন্তোষ প্রকাশ করে বলেন, “সময় অনেক বদলেছে কিন্তু গ্রামে গঞ্জে এখনও মহিলারা ঘোমটায় মুখ ঢাকেন। কিন্তু মেয়েরা ঘোমটায় থাকলে সমাজের যে কি লাভ হয় তা আমি বুঝি না। মহিলাদের মাথায় যতদিন ঘোমটা থাকবে ততদিন ওদের উন্নতিসাধন ঘটবে না।”

আরও পড়ুন : আবাসন শিল্প চাঙ্গা করতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের

এছাড়া এদিন অনুষ্ঠানে তিনি নারীজাতিকে শক্তিশালী সমকালীন দেশের সাথে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সরকারের তরফ থেকে সমস্ত প্রকার সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাল্যবিবাহ, শিশুকন্যা ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের জন্যে শীর্ষস্থানীয় এক আধিকারিক নিয়োগের কথা এদিন উল্লেখ করেন।

রাজ্য সরকারের মহিলাদের জন্য এই পদক্ষেপ স্বেচ্ছাসেবী কর্তৃক সাধুবাদ পেলেও এই প্রথার অবসানের বিরুদ্ধে উঠে এসেছে তীব্র বিরোধিতা। ঘোমটা প্রথা বাতিলে ঐতিহ্য ক্ষুণ্ণ করতে চলেছে রাজ্য সরকার এমন অভিযোগ উঠে এসেছে রাজপুত কর্নি সেনাদের কাছ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026