আর কিছুসময় বাদে গুজরাট উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে সুপার সাইক্লোন মহা। মহারাষ্ট্রের পাঁচটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এবার বঙ্গোপসাগরেও সৃষ্টি হচ্ছে সাইক্লোন যার নাম ‘বুলবুল’। এর অভিমুখ বাংলার দিকে।
আবহাওয়া সুত্রে খবর, গত ২৪ ঘন্টায় আন্দামানের গভীর নিন্মচাপটি ঘূর্নিঝড় ‘বুলবুলে’ রূপান্তরিত হতে চলেছে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া মহল পূর্বাভাস দিয়েছিল শুক্রবারের মধ্যে বদলে যেতে পারে দক্ষিনবঙ্গের আবহাওয়া। নিম্নচাপটি দ্বিগুণ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিনবঙ্গে আংশিক মেঘলা আকাশ বিরাজমান থাকবে। উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ওইদিন। তবে শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে আবহওয়া দফতর। সোমবার থেকে পরিবর্তিত হতে পারে পরিস্থিতি। শুক্রবার থেকে নীচে নামবে পারদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…