নিউজ

সাফল্য পেল পুশ-পুল পদ্ধতি, সময় বাঁচিয়ে দ্রুত গতিতে ছুটবে রাজধানী এক্সপ্রেস

অতি সহজে এবং দ্রুত কলকাতা থেকে দিল্লী যাওয়ার জন্যে চালু হয়েছিল রাজধানী এক্সপ্রেস। এবারে যাত্রীদের যাত্রা আরো সুন্দর সহজলভ্য এবং দ্রুত করতে রাজধানী এক্সপ্রেসে এলো নতুন সংযোজন। এবারে দুটো ইঞ্জিন নিয়ে ছুটতে চলেছে রাজধানী।সুবিধা পেতে চলেছেন যাত্রীরা।

সামনে এবং পিছনে ইঞ্জিন লাগিয়ে দ্রুত গতিতে ছুটতে চলেছে রাজধানী এক্সপ্রেস।ফলে গতির সাথে সাথে এখন বাঁচতে চলেছে সময়েও। সুবিধা হবে বহু যাত্রীর। আগে কলকাতা থেকে দিল্লী যেতে রাজধানীর সময় লাগতো ১৭ ঘন্টা ১০ মিনিট। কিন্তু এই পুশ এবং পুল পদ্ধতি অবলম্বন করায় এখন সময় লাগবে ১৫ ঘন্টা ২৪ মিনিট। যার ফলে আগের সময়ের থেকে দেড় ঘণ্টা আগে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন যাত্রীরা।

পুশ এবং পুল পদ্ধতি কতটা কার্যকর তা দেখার জন্যে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি থেকে পরীক্ষা করার জন্য এক বিশেষ ছাড়পত্র নেওয়া হয়। এর পর আপ এ পরীক্ষা করে দেখা যায় যে প্রায় ৯০ মিনিট এর মত সময় বাঁচানো সম্ভব হচ্ছে। আজ মঙ্গলবার ডাউনে পরীক্ষা করলে একই ফল সামনে আসে। পরীক্ষামূলক ভাবে সফল হয়েছে এই পদ্ধতি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, “পুশ ও পুল এই পদ্ধতির ফলে আপ এবং ডাউনে ৯০ মিনিট করে মোট ৩ ঘন্টা সময় এখন বাঁচবে।” এছাড়া এই পদ্ধতি প্রতিটি যাত্রীর পক্ষে সুবিধাজনক হবে বলে দাবি করেন রেল আধিকারিকের ।

বর্তমানে কুয়াশা এবং সিগন্যালে অসুবিধার কারণে ৯০ মিনিট সময় বাঁচাতে পারছে রাজধানী এক্সপ্রেস। তবে পরের দিকে এই সময় বেড়ে ১৩০ মিনিট হওয়ার সম্ভবনা রয়েছে। তবে শুধুমাত্র রাজধানীতে না গতি বাড়াতে এবং সময় সাশ্রয় করতে এবার থেকে শতাব্দী এবং দূরন্ত এক্সপ্রেসে এই পদ্ধতি আনার কথা চিন্তা করছে রেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026