বিনোদন

Rajesh Khanna Biopic: রাজেশ খান্নার বায়োপিক আসছে রুপোলি পর্দাতে, পরিচালকের দায়িত্বে থাকছে ফারহা

বলিউডে এখন সিনেমা মানেই বায়োপিকের ঘনঘাটা। বায়োপিক আর বলিউডের সম্পর্কটা বেশ পুরোনো এবং জমাটি। নানানখেলোয়াড় থেকে বলি-তারকার জীবনের নানান খুঁটিনাটি আমরা বড়পর্দায় দেখেছি। আর সেই বায়োপিকগুলি বক্স অফিসে হিট। ২০১৮ সালে সঞ্জয় দত্তের জীবনের ওপর নির্ভর করা মুক্তি পাওয়া বায়োপিক ‘সঞ্জু’ তো ভেঙে দিয়েছিল বক্স অফিসের সব রেকর্ড । এবার বড়পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার ওপর বায়োপিক! এবার তাই ঘোষণা করলেম বলি-প্রযোজক নিখিল দ্বিবেদীর।

‘আরাধনা’, ‘কটি পতঙ্গ’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’, ‘খামোশি’র মতো একের পর এক ব্লকব্লাস্টার সিনেমা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন রাজেশ খান্না। বক্স অফিসে এই অভিনেতার একের পর এক সিনেমা আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল৷ এখনো এই কালজয়ী ক্লাসিক সিনেমা বারবার সিনেপ্রেমীরা দেখা পছন্দ করেন। তাঁর অভিনয়ের সুবাদেই বলিউডে প্রথমবার ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহার হয়েছিল। যেমন এই অভিনেতাকে নিয়ে যেমন ছিল জনপ্রিয়তা তেমন ছিল একাধিক বিতর্কও।

তবে সবকিছু পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি। বাবুমশাই হয়ে রয়ে গিয়েছিলেন সকলের মনে৷ প্রয়াত এই বলি-তারকার বায়োপিক প্রসঙ্গে নিখিল দ্বিবেদী এক সংবাদমাধ্যমে জানান, তাঁর মতো বলিউডের এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। এতদিনে যখন তা হয়নি, এবার তিনি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। এবার সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। লিখবেন এই বইয়ের লেখক গৌতম।

আর এই নতুন ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলছেন ফারহা খানের সঙ্গে। এ প্রসঙ্গে ফারহা নিজেক এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি এই বিষয়ে জোর আলোচনা চালাচ্ছেন নিখিলের সঙ্গে। এমনকি গৌতমের লেখা প্রিয় অভিনেতার এই বইটি পড়ে তাঁর বেশ ভালো লেগেছে। তবে এর থেকে বেশি এই প্রোজেক্ট সম্পর্কে আর বারতি কোনো কথাও জানাননি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর পরিচালক। নিখিল আদো জানিয়েছেন রাজেশ খান্নার এই বায়োপিকের ব্যাপারে সমস্ত অনুমতি তিনি নিয়েছেন
ন৷ আর তিনি আরো বলেন, এই ছবিতে এমন কিছু রাখা হবে না, যার প্রধান উপজীব্য হবে বিতর্ক। প্রযোজকের কথায়, ‘বলিউডের প্রথম সুপারস্টারের উদ্দেশে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাইছি আমরা।’ আর রাজেশ খান্নার ভূমিকায় পর্দায় কোন বলি-তারকাকে দেখা যাবে এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অভিনেতার বাছাই পর্বের সিদ্ধান্ত ফারহান নেবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026