বাংলা সিরিয়াল

Rani Rashmoni: ১৫০০ পর্বে পদার্পণ রাণী রাসমণি, সেটের মধ্যেই কেক কেটে উদযাপন ধারাবাহিকের কলাকুশলিদের

জি বাংলার অন্যতম জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক হল করুণাময়ী রাণী রাসমণি। সম্প্রতি এই ধারাবাহিক পা দিল ১৫০০ পর্বে। শুরুর দিন থেকে এই ধারাবাহিক মানুষের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের প্রতিটা অভিনেতা ও অভিনেত্রী নিজেদের দক্ষ অভিনয়ের খাতিরে এই ধারাবাহিকের মান বাড়িয়ে দিয়েছে অনেকটা। বিশেষ করে দিতিপ্রিয়া রায়, গৌরব চ্যাটার্জী, সৌরভ সাহার ধারাবাহিকে অভিনয়ের মান উল্লেখ করার মত। তবে এদিন ১৫০০ পর্বের উদযাপনে সেটের মধ্যেই কেক কেটে আনন্দ করেছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিশিয়াল পেজ থেকে।

এই ধারাবাহিকের ১৫০০ উদযাপনের জন্য এদিন সেটে উপস্থিত ছিলেন সকলেই। এদিন ধারাবাহিকের নাম ও ১৫০০ পর্ব লেখা একটি কেক নিয়ে আসা হয়েছিল। পরিচালক থেকে শুরু করে প্রযোজক সহ সকল অভিনেতা অভিনেত্রীরা এদিন একসাথে উপস্থিত ছিলেন সেটে। সম্প্রতি সেই ১৫০০ পর্ব উদযাপনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুতেই বিশ্বনাথ বিস্তারিতভাবে বলেন যে কেন এই ভিডিও এবং কারা এদিন সেটে উপস্থিত ছিলেন, তবে শুরু থেকেই এই ভিডিও দেখে সবটাই স্পষ্ট হয়েছে।

সান্দিপ্তা সেন অর্থাৎ মা সারদা, সৌরভ সাহা অর্থাৎ রামকৃষ্ণদেব ছাড়াও ধারাবাহিকের একাধিক বর্তমান অভিনেতা এবং অভিনেত্রীরা নিজেদের বক্তব্য রেখেছেন ধারাবাহিকের ১৫০০ পর্ব উদযাপনের বিশেষ দিনে। সকলেই ভীষণ খুশি ছিলেন এদিন, তা তাদের হাবে ভাবেই স্পষ্ট ছিল। এদিন সকলেই নিজের বক্তব্যে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন তাদের দীর্ঘদিনের দর্শকদের, কারণ তাদের জন্যই এই ধারাবাহিক আজ ১৫০০ পর্বে এসে উপনীত হয়েছে। এদিন এই ভিডিওর মাধ্যমে এই ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের জানিয়েছেন তারা যেন এইভাবেই তাদের পাশে থাকেন এবং তাদের এইভাবেই সমর্থন করে যান। যাতে তারা আরো অনেকদিন দর্শকদের মনোরঞ্জন করতে পারেন।

এদিন কেক কেটে সকলেই একে অপরকে খইয়ে দিয়েছেন। কেক খাওয়ানোর সময় পর্দার মা সারদা ও রামকৃষ্ণকে ক্যামেরার সামনেই খুনসুটি করতে দেখা গেল। সান্দিপ্তার নাকে কেক মাখিয়ে দিলেন সৌরভ, মজার ছলেই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা, তা ভিডিও দেখেই স্পষ্ট। এই ভাইরাল হওয়া ভিডিও দেখে খুশি ধারাবাহিকের দর্শকরাও। এই ১৫০০ পর্ব উদযাপনের ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গাছে ধারাবাহিক অনুরাগীদের মধ্যে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026