রাজ্য রাজনীতিতে আরো একটি চাঞ্চল্যকর ঘটনা। এবারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় কুণাল ঘোষের বাড়িতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তার সাথে সাক্ষাৎ করেছেন বলে খবর। সাক্ষাত করে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন এটি ছিল শুধুমাত্র একটি সাজানো সাক্ষাৎকার এবং এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।
কুনাল ঘোষ এরকম কথাই বলেছেন এবং জানিয়েছেন তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার একজন আত্মীয় উত্তর কলকাতায় অসুস্থ রয়েছেন বলে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। কুনাল ঘোষের বাড়ির পাশে সেই আত্মীয়র বাড়ি থাকার কারণে একবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করে যেতে চেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন, মুকুল রায়ের সিদ্ধান্ত অত্যন্ত তার ব্যক্তিগত।
কিন্তু কিছুদিন আগেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে একটি ফেসবুক পোস্ট করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পোস্টে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সমালোচনা তো অনেক হলো। মানুষের দ্বারা নির্বাচিত সরকারের ভুল ত্রুটি না দেখে নিজেদের কাজে ব্যস্ত থাকার কথা বিজেপি কমিটির উদ্দেশ্যে করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়। মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই জল্পনা ওঠে মুকুলের অত্যন্ত ঘনিষ্ঠ পাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করতে চলেছেন।
কিন্তু আজকের সাংবাদিকদের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়ে জানালেন তিনি এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে আছেন। এই মুহূর্তে তার দল বদল এর কোনো আশঙ্কা নেই। তবে তিনি কুণাল ঘোষের সঙ্গে কেন দেখা করলেন? এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার বললেও জল্পনার গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…