রাজ্য

“অত্যন্ত দুঃখজনক ঘটনা”, বৈশালী ডলমিয়ার পাশে দাঁড়ালেন রাজীব

“অত্যন্ত দুঃখজনক ঘটনা। মনে হয় না, তিনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যার জন্য দল থেকে বহিষ্কার করতে হল।” মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এইবার বৈশালী ডালমিয়ার (Baishali Dalmiya) বিষয়ে মুখ খুললেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। নাম না বলে তার অভিযোগ,”এই রকমও কিছু সতীর্থ, সহকর্মী আছেন, যার এমন মন্তব্য করেছেন। তাদের কেউ সতর্ক ও করলেন না। মানুষ সবটাই দেখছেন। তারাই সবটার বিচার করবেন”।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়েছিলেন বৈশালী ডালমিয়া। তার বক্তব্য,”তৃণমূল স্তরের একাংশ দলটাকে উইপোকার মতো কুরে কুরে খাচ্ছে। পুরানো কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছেনা দলে। নতুন কর্মীদের ও ঠিক করে স্থান দেওয়া হচ্ছেনা। হাওড়ায় বধায়ককে অপমান করা হয়। সাংসদকে মানা হয়না। এই কিছুজন মানুষ দল টাকে নষ্ট করে দিচ্ছে।” শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলা নিয়েও আপত্তি করেন বৈশালি ডালমিয়া।

দেড় মাস ধরে বেসুরো থাকার পরে শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন হাওড়ার ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায়। বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেন,”দারুণ কাজ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এটা দলের জন্য বড় ক্ষতি। রাজীবদা কে ঝামেলায় ফেলার চেষ্টা হয়েছে বহুবার। কিন্তু পারেনি। হাওড়া জেলার অনেকটা ক্ষতি হল।” এর পরেই শৃঙ্খলা ভাঙার অভিযোগে বৈশালীকে বহিষ্কার করে শাসক শিবির। বৈশালী আরও বলেন,”আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের কথায় চলছেন মুখ্যমন্ত্রী। ভালোই হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না।”

এই দিকে আবার বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করার খবর পেয়ে বালিতে উৎসবে মেতে ওঠেন স্থানীয় শাসক শিবিরের কর্মীরা। চলে মিষ্টি মুখ। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৈলাস মিশ্রের দাবি, ‘বিধায়ককে আরও আগে বহিষ্কার করা উচিত ছিল।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026