সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেলো। সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে আজ রায় দেওয়ার কথা ছিল এই মামলার। কিন্তু সেই রায়দান পিছিয়ে আগামী ২৯ নভেম্বর অর্থাৎ শুক্রবার করা হলো।
সিবিআই এর তরফে জানানো হয়েছে সলিসিটর জেনারেল অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় এই মামলাটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেইমতো আজ সিবিআই সুপ্রীম কোর্টে মামলা পিছোনোর আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে।
গত অক্টোবর মাসে কলকাতা হাইকোর্ট সারদা মামলায় জড়িত রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন। ৫০০০০ টাকার দুটি ব্যক্তিগত বন্ডে মঞ্জুর করা হয় তার জামিন। সিবিআই এর অভিযোগ ছিল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার তদন্তে সাহায্য করছেন না। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বারবার তা এড়িয়ে যাচ্ছেন।
এরুপ অবস্থায় কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন, এমনকি তাকে গ্রেপ্তার করতে গেলে ৪৮ ঘন্টা আগে থেকে নোটিশ দিতে হবে বলেও জানানো হয় হাইকোর্টের তরফ থেকে। এরপরই সিবিআই এই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে আবেদন করে। আজ সেই মামলারই শুনানি ছিল। যার শুনানি আপাতত ২৯ নভেম্বর হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…