অরূপ মাহাত: সকাল ৯ টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া। এরই মাঝে খবর এসেছে গন্ডগোলের। খড়গপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। কালিয়াগঞ্জে কয়েকটি বুথে ইভিএমের গন্ডগোলে সাময়িক ভাবে ব্যাহত হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে সবচেয়ে বেশি গন্ডগোলের ঘটনা ঘটেছে করিমপুরে। বুথ এজেন্টকে ভয় দেখানো থেকে বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন সকালে বুথে যাওয়ার সময় তাদের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। বিভিন্ন বুথে যাওয়ার সময় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির তরফে রাজ্য নেতা মুকুল রায় তিন কেন্দ্রের উপনির্বাচনে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।
এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও লেখেন তিনি। তিনি জানান, ‘নদিয়ার করিমপুরে আমাদের প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। তৃণমূলের ৫০ জন গুন্ডা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে লাথি মেরেছে, ধাক্কা দিয়েছে।’ ঘটনাস্থলে রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে তিনি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারেরঅপসারণ দাবি করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…