রাজকোট : প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে ভারত। আজ রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন। এই ম্যাচ হারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তাই সিরিজে সমতা বজায় রাখতে হলে ভারতকে জিততেই হবে।
দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে এই ম্যাচটি শততম টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয়দের মধ্যে তিনিই এই কৃতিত্ব প্রথম অর্জন করতে চলেছেন এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলতে চলেছেন। তার সামনে রয়েছে একমাত্র পাকিস্তানের শোয়েব মালিক যিনি এখন পর্যন্ত ১১১ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
গত ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউ সেভাবে জ্বলে উঠতে পারেনি। শততম ম্যাচটি রোহিত স্মরণীয় করে রাখতে পারেন কিনা সেটা দেখার বিষয়। এছাড়াও এই ম্যাচে রিষভ পন্থের জায়গায় সঞ্জু স্যামসন এবং খলিল আহমেদ এর জায়গায় শার্দুল ঠাকুর এর খেলার সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় “মহা” এর প্রভাবে রাজকোটে এদিন বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…