নিউজ

স্পাইওয়্যার কাণ্ডের পর ভারতে হোয়াটসঅ্যাপের ডাউনলোড সংখ্যা ৮০ শতাংশ কমেছে

হোয়াটসঅ্যাপে স্পাইওয়্যার নিয়ে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাতের জেরে ভারতে হোয়াটসঅ্যাপের ডাউনলোড ৮০ শতাংশ কমেছে বলে খবর। মারাত্মক প্রভাব পড়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের ডাউনলোডে। একটি রিপোর্টে জানা যাচ্ছে, গত ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের ডাউনলোড সংখ্যা ৮০% কমেছে।

এর আগের নয় দিনে অর্থাৎ অক্টোবর ১৭ থেকে ২৫ এর মধ্যে যেখানে ডাউনলোডের সংখ্যা ছিল প্রায় ৮.৯ মিলিয়ন সেখানে ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডাউনলোড হয়েছে ১.৩ মিলিয়ন।

ওই রিপোর্টে আরও জানা গেছে, এই একই সময়ে অন্যান্য মেসেজিং অ্যাপ গুলির ডাউনলোড সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এই একই সময়ে Signal এর ডাউনলোড সংখ্যা ৬৩% বেড়ে হয়েছে ৯৬০০ এবং Telegram এর ডাউনলোড সংখ্যা ১০% বেড়ে হয়েছে ৯২০০০০।

সম্প্রতি প্রকাশ পেয়েছিল ইজরায়েলি একটি সংস্থা বিভিন্ন দেশের ১৪০০ ইউজারদের হোয়াটসঅ্যাপে একটি স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা করেছিল। যদিও তারা সফল হয়নি এই কাজটি করতে। তার আগেই হোয়াটসঅ্যাপের তরফ থেকে স্পাইওয়্যারটি ধরে ফেলে সমস্ত ইউজারদের সাবধান করে দেওয়া হয়। এই ঘটনার পর হোয়াটসঅ্যাপের ডাউনলোডে এই বিপুল পরিমাণে পতন যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026