করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বিখ্যাত অভিনেতার, চরম শোকের ছায়া অভিনয় জগতে

২০২০! পৃথিবীর আনাচে কানাচে কেবল মৃত্যুর খবর। একের পর এক মানুষ মারা যাচ্ছেন মারণ করোনার কারণে। টলিউড হোক কিংবা বলিউড একের পর এক মৃত্যুর মিছিল লেগেই আছে। আবার ধাক্কা টলিউডে! ২০২০ সাল শেষ হতে যায় কিন্তু খারাপ খবর আসা বন্ধ হয়নি। বরং একের পর এক মৃত্যু মিছিল হয়েই চলেছে। থামার কোনো নাম নেই। টলিউডের সকলের প্রিয় দাদু সৌমিত্র চ্যাটার্জি মৃত্যুর রেষ এখনো কাটেনি। আবার আরো এক মৃত্যু। যে খলনায়ক একের পর এক খারাপ চরিত্র করে মনোরঞ্জন করেছেন রাজু ঠক্কর। সে আর বেঁচে নেই,মারা গেলেন টলিউড অভিনেতা রাজু ঠক্কর।

কোনো রোগে রাজু প্রয়াত হননি। সেই প্রাণঘাতী করোনাই কেড়ে নিয়েছে অভিনেতার জীবন। কিছুদিন আগে মারণ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাতে বেশ কিছুদিন লড়াই করছিলেন অবশেষেই শনিবার সন্ধ্যায় তিনি প্রাণের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি দিলেন অভিনেতা। এই খলনায়কের মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মারা গেলেও সংসারে রেখে গেলেন, স্ত্রী, কন্যা, ছেলে, পুত্রবধূ এবং নাতনিদের। আর অসংখ্য অনুরাগীদের। স্বামীর মৃত্যুতে স্ত্রী ও কন্যা পুরোপুরি ভেঙে পড়ে ছিলেন।

রাজু ঠক্কর প্রথমে সিনেমাতে অভিনয়ের আগে পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের হাত ধরে টেলি ধারাবাহিকে অভিনয় জীবন শুরু করেছিলেন। তারপর নিজের অভিনয় দিয়ে টলিউডে সিনেমায় নিজের পর্দাতে অভিনয় করা শুরু করেছেন। তারপর রাজুবাবু অভিনয় করেন অঞ্জন চৌধুরীর ‘মহান’ ছবিতে। এরপর ৯০ দশক থেকে ২০২০ পর্যন্ত একের পর এক সিনেমাতে দুষ্টু খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে। আর নিজের অভিনয় দক্ষতাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিত,দেব,চিরঞ্জিত প্রমুখ অভিনেতার সাথে অনেক ছবিতে তাঁকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

এসব সিনেমায় অভিনয় করার পাশাপাশি দুটি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন। রামগোপাল বার্মার ‘সরকার’ এবং অঞ্জন দত্তের হিন্দি ছবি ‘বড়দিন’ এ ছোট্ট হলেও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু সেই ছোট চরিত্র করেও তাঁর মেধার জোরে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে সফলভাবে। তিনি অভিনয়কে খুবই ভালোবাসতেন তাই তিনি কোভিড হওয়ার আগে একটি চলচ্চিত্রে শুটিং করেছিলেন। কর্মঠ এই ব্যক্তিত্বের মৃত্যুতে টলিউডে আরো একটি পদ শূণ্য হলো আরো একটি জায়গা খালি হল৷ টেলিপাড়া ফের শোকাচ্ছন্ন। অভিনেতা রাজু ঠক্করের শেষকৃত্য করোনা বিধি মেনে শনিবার রাতেই ধোপাতে করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026