রাজ্য

নন্দীগ্রামে রাস উৎসবে যোগ দিয়ে খোশমেজাজে খোল বাজালেন শুভেন্দু, শোনালেন হরি নামের মাহাত্ম্য

শুক্রবার রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পরে রবিবার দিন মহিষাদলের সভা আর সোমবারে নন্দীগ্রামে রাসের কীর্তন এ অংশগ্রহণ করলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, তিনি এখন নিজের অবস্থান একেবারেই স্পষ্ট করতে চাইছেন না। সেই সমস্ত জল্পনা এখনো জিইয়ে রেখে সোমবার রাস উৎসবে নন্দীগ্রামের মানুষকে হরি নামের মাহাত্ম্য ব্যাখ্যা করে শোনালেন প্রাক্তন মন্ত্রী।

এই উৎসব খুব একটা পুরোনো নয়, বাসস্ট্যান্ডের কাছে এই ষষ্ঠ বার রাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে কখনো শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে আসেননি। তবে এইবার প্রথম নন্দীগ্রামের রাস উৎসবে তিনি এসেছেন তার শোভাযাত্রা নিয়ে। ওই শোভাযাত্রা তে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই শোভাযাত্রা তে শুভেন্দু উৎসব স্থলে পৌছতেই গলায় ঝুলে নিলেন খোল। তারপর তিনি মাতলেন কীর্তনে।

এরই মাঝখানে শুভেন্দু অধিকারী বললেন,” আমি সব অনুষ্ঠানে নন্দীগ্রামে আসি। নন্দীগ্রামে এরকম কোন অনুষ্ঠান নেই যেখানে আমি আসিনি। ধর্মীয় অনুষ্ঠান থেকে খেলা সবকিছুতে আমি আসি। কিছুদিন আগে মহাষ্টমীতে গোকুলনগরে এসেছিলাম। এরপর দীপাবলিতে টাউন ক্লাবের অনুষ্ঠানে এবং তারপর আজ রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলাম।”

এরপর তিনি রাস উৎসব এর মাহাত্ম্য তুলে ধরলেন। তিনি বক্তব্য করলেন,”রাস এর মূল মাহাত্ম্য- প্রভু এই দিন ভক্তদের দর্শন দিতে আসেন। প্রভু এবং ভক্তদের মধ্যে মহা মিলন ঘটে এদিন। সেই জন্য আপনারা দেখবেন, কৃষ্ণ এবং রাম নামের সহাবস্থানে হরেকৃষ্ণ মন্ত্র তৈরি হয়েছে।”তবে এদিন তৃণমূল অথবা মন্ত্রিত্ব নিয়ে শুভেন্দু গলায় কোন মন্তব্য শোনা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026