বিনোদন

ঐন্দ্রিলাকে নিয়ে খুশির খবর দিলেন অভিনেতা অঙ্কুশ, জোড় গুঙ্গন টলিপাড়ায়

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ। শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।

অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছে গুঞ্জন। বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব। কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের ধারণা, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের ইঙ্গিত দিয়েছেন।

অঙ্কুশের পিআর টিম জানিয়েছে, প্রকৃতপক্ষে অঙ্কুশ পুরো বিষয়টি মজা করে বলেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’। ফিল্মে এই প্রথম অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে। অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বিয়ের গুজব রটিয়েছেন এই ফিল্মের প্রোমোশনের অংশ হিসেবে এবং অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে বড় পর্দায় হিট করানোর জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026