সম্প্রতি অভিনেতা ও প্রযোজক জিৎ-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জিৎ-এর সঙ্গে তাঁর অভিনেত্রী জীবনের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন শুভশ্রী। জিৎ ও শুভশ্রীর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জিৎ ও শুভশ্রীর এই হট ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ছবির নিচে ক্যাপশন দিয়ে শুভশ্রী লিখেছেন, জিৎ তাঁর জীবনের অন্যতম প্রিয় কো-স্টার। নেটিজেনরাও জিৎকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জিৎ ও শুভশ্রী একসঙ্গে বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বস’, ‘বস 2: ব্যাক টু রুল’, ‘অভিমান’, ‘গেম’। একসময় জিৎ ও শুভশ্রীর জুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল।
সম্প্রতি জন্ম হয়েছে শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের পর রাজের পরিবারে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী মিমি চক্রবর্তী রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। রাজের পরিবার কিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন। এরপর জন্ম হয় ইউভানের। ইউভানকে নিয়ে মেতে উঠে রাজের মা-ও কিছুটা হলেও শোক সামলে উঠেছেন। কিছুদিন আগে তাঁর মায়ের সঙ্গে ইউভানের ছবি শেয়ার করে রাজ মজা করে বলেছেন, তাঁর ভাগের আদরটা এবার ইউভানের দখলে।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী, পরমব্রত, স্যমন্তক মৈত্র। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। এক উন্নাসিক বাবার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার পর পরিবারে আসে নতুন মোড়। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘হাবজি গাবজি’। এই ফিল্ম নিয়ে রাজ চক্রবর্তী যথেষ্ট আশাবাদী।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…