আলিপুর আদালত চত্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে অভিযোগ তুললেন মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। আলিপুর আদালত চত্বরে পৌঁছানো মাত্রই রাকেশ সিং কে নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও আলিপুর আদালত তাকে ১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার কোকেন কাণ্ডে আটক করা হয় বিজেপি নেতা রাকেশ সিং কে। তারপর তাকে লালবাজার নিয়ে আসা হয় এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ আধিকারিকরা যখন রাকেশকে আদালতে নিয়ে যাচ্ছেন তখন এই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। রাকেশ সিং অভিযোগ করলেন, পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে কোন প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে। পুলিশ তাকে অত্যাচার করছে। এছাড়াও তিনি দাবি করেছেন, তিনি যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তার জন্য তাকে জেল হেফাজতে আটক করা হয়েছে। রাকেশ সিংয়ের আইনজীবী তার জামিনের আবেদন করেছেন। অন্যদিকে, পুলিশ আবেদন করেছে তাকে হেফাজতে নেওয়ার জন্য।
প্রসঙ্গত দিন কয়েক আগে মাদকসহ আটক করা হয় বিজেপি নেত্রী পামেলা গোস্বামী কে। তারপর গত ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে পেশ করা হলে তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ নেতা রাকেশ সিং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এই মর্মে রাকেশ সিং কে আটক করার পরিকল্পনা গ্রহণ করে পুলিশ। তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখে পুলিশ তাকে আটক করে। লালবাজারে দেখা করার কথা ছিল তার বিকেলবেলা নাগাদ। কিন্তু তার বেশ কিছুক্ষণ আগে থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। পরে বিকেল বেলা নাগাদ তার ফোন চালু হলে গোলসি থানার পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে লালবাজারে নিয়ে আসা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…