রাজ্য

‘সরকার চালাচ্ছে একটি দৈত্য এবং আরেকটি দানব’, মোদী-শাহকে কটাক্ষ মমতার

নির্বাচনের প্রচারে বাকযুদ্ধ একটি বড় হাতিয়ার। বাংলার বিধানসভা ভোটের সেই বাকযুদ্ধ এখন উঠেছে চরমে। বুধবার তথা আজ হুগলির সাহাগঞ্জের সভা থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জুটিকে রীতিমতো নজিরবিহীন ভাষায় আক্রমণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তার বক্তব্য,”সরকার চালাচ্ছে একটা দৈত্য আর আকটা দানব। একটা হোঁদল কুতকুত এবং আরেকজন কিম্ভূত কিমাকার।” মুখ্যমন্ত্রীর মুখে এমন ভাষা শুনে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক ময়দানে এমন ধরণের ভাষার প্রয়োগ ক্রমেই বেড়ে চলেছে বলে উদ্বিগ্ন বিশিষ্ট মহলও।

২১ এর বিধানসভা ভোটে যেমন মরিয়া হয়ে উঠেছে বিজেপি শিবির, তেমনই বাংলা দখল করতে প্রস্তুত বাংলার শাসক শিবির। মোদী (Pm Modi)-শাহ (Amit Shah)ব্রিগেডের সদস্যদের বাংলায় আনাগোনা বাড়ছে। পাল্লা দিয়ে একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্রেও শান দিচ্ছেন। মোদী অথবা শাহ যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নতুন বিষয়ে বিঁধেছেন, জবাবী সবা থেকে ততই পাল্টা জবাবও দেওয়া হয়েছে। এই দিন হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী নিজেই কড়া কড়া ভাষায় তাদের একের পর আক্রমণ করলেন। মোদীর নাম নিয়ে সরাসরি তার কটাক্ষ, গায়ে ময়লা লেগে রয়েছে। ‘পাজি’ বলে তাদের কটাক্ষ করে মমতা আরও আক্রমণ করেন,”১৮ টি আসন পেয়ে নাচানাচি করেছে। হুগলিতে সবকটা আসন শাসক শিবির জিতবে।”

কেন্দ্রের ক্ষমতায় থাকা দলকে বিধতে গিয়ে বারবার দলের শক্তির কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাসক শিবিরের সাংসদ, মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার নানা পদক্ষেপ নিয়ে তিনি হুঁশিয়ারি দেন,”কতজনকে গ্রেফতার করে দেখব। তারা জেল ফুটো করে, দেশ ফুটো করে বেরিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের ২০ লক্ষ কর্মী রয়েছে। আমাকে যদি আদি সপ্তগ্রামে গাছ করে পোঁতেন, তাহলে আমি দিল্লিতে গিয়ে উঠব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026