সারা শরীরে বাসন বেঁধে নাচ রাখি সাওয়ান্তের, অভিনেত্রীর পাগলামি দেখে হাসছে গোটা নেটপাড়া

রাখি সাওয়ান্ত নিজের অদ্ভুত কাণ্ডকারখানার জন্য মিডিয়াতে প্রায়শই চর্চার আলোয় থাকেন। তার কথাবার্তা থেকে পোশাক-আশাক সবকিছু নিয়েই চর্চিত হন তিনি। ‘বিগ বস’ চলাকালীন হঠাৎ জানা গিয়েছিল তার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু ‘বিগ বস’ শেষ হওয়ার কয়েকসপ্তাহের মধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভ্যালেন্টাইন্স ডের আগে তিনি ঘোষণা করেন তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। আর তার জন্য তিনি রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। অবশ্য সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন, পাপারাজিৎদের ক্যামেরার সামনে। তবে সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই আবারও চর্চায় রাখি সাওয়ান্ত।

সম্প্রতি অভিনেত্রীর একটি হাস্যকর ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ পেজের মাধ্যমে, যা দেখে হাসি থামছে না নেটপাড়ার বাসিন্দাদের। সম্প্রতি সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী নিজের সারাশরীরে রান্নাঘরের বিভিন্ন বাসনপত্র ঝুলিয়ে দেখা দিয়েছেন ক্যামেরার সামনে। এক হাতে ছিল হাতা, অন্য হাতে ছিল বড় চিমটে। আর সে দুটি দিয়ে নিজের শরীরে ঝোলানো বাসনপত্রগুলি বাজাতে বাজাতে নাচছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল নেটপাড়ায়।

এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে অভিনেত্রীর এমন অদ্ভুত নাচ দেখে হাসি থামাতেই পারছেন না নেটিজেনরা। এমনকি অভিনেত্রী নিজেও নিজের এই পাগলামি উপভোগ করছিলেন, তা তারা হাসি দেখেই স্পষ্ট হয়েছে। তবে বলাই বাহুল্য, নেটনাগরিকরাও অভিনেত্রীর এই পাগলামি পছন্দ করেন। উপভোগও করেন তাড়িয়ে তাড়িয়ে।

তবে রাখি সাওয়ান্তের ভিডিওতে কটাক্ষজনক মন্তব্য করার লোকের অভাব নেই। এদিনও তার অন্যথা হয়নি। তার এই ভিডিওতে একাধিক কটাক্ষকারী মন্তব্য করেছেন। তবে সেই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া জানান নি অভিনেত্রী। কারণ এমন ট্রোলিং’এর শিকার প্রায় হয়ে থাকেন তিনি। কোনোকালেই এই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ রাখি সাওয়ান্ত। তবে সম্প্রতি রাখি সাওয়ান্ত যা করলেন, তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026