কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় তার আজব কান্ডকারখানা কারোরই অজানা নয়, তিনি অভিনেত্রী রাখী সাওয়ান্ত। নিজের মজাদার ভিডিও ও নানান কীর্তিকলাপের মাধ্যমে মাতিয়ে রাখেন নেটদুনিয়া। সকলের কাছে তিনি পরিচিতি পান ‘বিগ বস’ রিয়্যালিটি শো এর দৌলতে। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা রাখী।
গতবছর প্রখ্যাত কমেডিয়ান ও ইউটিউবার দীপক কালালের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা উভয়েই স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে তড়িঘড়ি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন রাখী, এরপর আচমকাই সকলকে চমকে দিয়ে তিনি ঘোষনা করেন তিনি বিবাহিত। তবে তার বিয়ে দীপকের সঙ্গে হয়নি বরং রীতেশ নামক এক জনৈক ব্যবসায়ীর সঙ্গে হয়েছে।
যদিও বিয়ের কোনো ছবিই পোস্ট করেননি তিনি। কারন হিসেবে রাখি জানান, তার স্বামী ছবি তোলা একেবারেই পছন্দ করেন না। যদিও মাঝে বহুবার তার শ্বশুড়বাড়ির বিভিন্ন ছবি তিনি প্রকাশ করেছেন। তার স্বামীকে দেখার অনুরোধ জানিয়েছেন অনেকেই।
সদ্যই নিজের স্বামীর ছবি পোস্টও করেন রাখী কিন্তু এর পরপরই সেই পোস্টটি ডিলিটও করে দেন, ফলে ভক্তদের ইচ্ছাটি অপূর্নই রয়ে যায়। রাখী জানান, ছবিপ্রকাশে রীতেশের ঘোর আপত্তি রয়েছে তাই বাধ্য হয়েই তাকে পোস্ট ডিলিট করতে হয়েছে।
‘বিগ বস’ এর পাশাপাশি আরও বেশকিছু রিয়্যালিটি শো তে তাকে দেখা গিয়েছে। ভোজপুরি সিনেমার আইটেম সং সহ কিছু বি গ্রেড সিনেমাতেও কাজ করেছেন রাখী। তবে মানুষজন তাকে বেশি চেনেন সোশ্যাল মিডিয়ার তার অদ্ভুত কারকারখানার তাগিদে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…