বলিউড

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি হবে সিনেমা, পরিচালক রাম গোপাল বর্মা

বছরখানেক হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে একেবারে উত্তাল হয়ে গিয়েছিল বলিউড। নেপোটিজম নিয়ে একের পর এক আক্রমণ হয়েছে বলিউডের তাবড় তাবড় নায়ক নায়িকা এবং পরিচালকদের উপরে। তার সঙ্গে সুশান্তের ভক্তরা অনেকদিন ধরে দাবি জানাচ্ছিলেন তাদের প্রিয় তারকা সুশান্ত সিং রাজপুত কে নিয়ে কেউ যেন একটা সিনেমা বানাক। এবারে জনপ্রিয় হিন্দি ছবির পরিচালক রাম গোপাল বর্মা সিনেমা তৈরি করতে চলেছেন সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে।

সুশান্তের মৃত্যুর পর এটি তার প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং সিনেমার একটি দুর্দান্ত স্ক্রিপ্ট হবে বলে তিনি মনে করেছেন। গত বছর ১৪ জুন তারিখে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। প্রথমে আত্মহত্যা বলে জানানো হলেও পরবর্তীকালে সুশান্তের বাড়ির লোকেরা একাধিক মামলা দায়ের করেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী বিরুদ্ধে।

সেই সময় সুসান সিং রাজপুতের মৃত্যু বলিউডে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল। সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টরেট, এনসিবি সহ কেন্দ্রীয় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্ত করতে শুরু করে। নেটিজেনদের মধ্যে তার অভিনীত শেষ সিনেমাগুলি যেমন- এমএস ধোনি, ছিছোরে, দিল বেচারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

তারপরেই সুশান্তের মৃত্যুর রহস্য নিয়ে এবারে একটি সিনেমা তৈরী করতে উদ্যত হয়েছেন রাম গোপাল বর্মা। তিনি মিডিয়াকে জানিয়েছেন, “সুশান্ত সিং রাজপুত কে এখন সবাই ভুলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াকে আমার একটা সার্কাস বলে মনে হয় মাঝেমধ্যে। মানুষ একটা বিষয় নিয়ে একটা সময় হল্লা করে, তারপর আবার সেই বিষয়টি একেবারে ভুলে যায়।” আমি এই সিনেমার মাধ্যমে মৃত অভিনেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চাই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026