রাজ্য

পুত্র অভিমুন্য ও তার প্রেমিকা দামিনীর সাথে প্রচারে গেলেন শ্রাবন্তী

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গতকাল ছিল তৃতীয় দফা নির্বাচন। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। এবারে বিজেপির হয়ে একাধিক টলি তারকা মাঠে নেমেছেন। বেহালা পশ্চিমের গেরুয়া সৈনিক হয়ে দাঁড়িয়েছেন টলিউড সেন্সেশন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে প্রতিনিয়ত তার বিধানসভা কেন্দ্রে একাধিক অঞ্চলে গিয়ে জনসংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে। সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার পুত্র অভিমুন্য এবং তার প্রেমিকা দামিনী ঘোষের সাথে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন।

শ্রাবন্তীর জীবনে বারংবার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটলেও সে বরাবর তার পুত্র অভিমুন্যকে আগলে রাখে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও এবার সে তার পুত্রকে কাছে পেতে চায়। তাই পুত্র এবং হবু পুত্রবধূকে নিয়ে সরাসরি নির্বাচনের মাঠে নেমে পড়লেন অভিনেত্রী। গত সোমবার বেহালা পশ্চিমের ১১৮ ও ১১৯ নম্বর ওয়ার্ডের একটি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকেই বিজেপির কাজের খতিয়ান তুলে এলাকাবাসীকে পদ্মফুল চিহ্নে ভোট দেয়ার জন্য অনুরোধ করেছেন।

কিছুদিন আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন তার পুত্র অভিমুন্য একটি ট্রেকিং ট্রিপে গেছিল। সেখানেই প্রথম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় অভিমুন্য সাথে তার প্রেমিকা দামিনীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি। প্রথমে নেটিজেনদের মধ্যে এই নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হল কিছুদিনের মধ্যেই তারা নিজেই তাদের সম্পর্কের সীলমোহর দেয়। অভিমুন্য জানিয়েছে মডেল দামিনীর সাথে তার প্রায় ৩ বছরের সম্পর্ক। এবার রাজনীতির ময়দানে শ্রাবন্তী তার ছেলের সাথে হবু পুত্রবধূকে আনার মাধ্যমে প্রমাণ করে দিলেন তাদের প্রেমে তার পূর্ণ সায় আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026