বিনোদন

Mohor: দু’বছর পর বড় পর্দায় শঙ্খ-মোহর জুটিকে আনছে রানা সরকার

এবার কি নতুন যাত্রা শুরু করতে চলেছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় জুটি শঙ্খ ও মোহর? এবার সেই আভাস দিলেন খোদ প্রযোজক রাণা সরকার। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে দেখা পাওয়া গেল টেলিভিশনের জনপ্রিয় অনস্ক্রিন জুটি শঙ্খ মোহর অর্থাৎ প্রতীক সেন এবং সোনামনি সাহা কে। আবার তাদের সঙ্গেই ছিলেন প্রযোজক রাণা সরকার। ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় জুটির মধ্যে শিরোনামে আসে শঙ্খ মোহর। শুধু জুটি বললে অবশ্য একটু ভুল হবে কারণ সকল মা কাকিমাদের প্রিয় ধারাবাহিক মোহর।

আগে এই ধারাবাহিক সম্প্রচার হত রাত ৮টায় তারপর এই ধারাবাহিকের সময় বদলে দেওয়ার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন অসংখ্য মোহর অনুরাগীরা। তবে শঙ্খ মোহর জুটির অনুরাগীদের এই ধারাবাহিক নিয়ে এক আলাদাই উন্মাদনা আছে। টানা ৭৩০ দিন ধরে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ধরে রাখা খুব একটা সহজ কথা নয়। এবার সেই অসাধ্যও সাধন করেছেন শঙ্খ-মোহর ওরফে প্রতীক সেন-সোনামণি সাহা। দুপুর ২টোর স্লটে গিয়েও আজ ও একই ভাবে বিখ্যাত মোহদীপ। সদ্য দু’বছরে পা দিল ধারাবাহিক ‘মোহর’। আর ২ বছরের জন্মদিন কেক কেটে উদযাপন হয়েছে সেটে।

তবে মোহদীপ ফ্যানেদের জন্য এবার আসতে চলেছে নতুন বিরাট সুখবর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিশেষ ছবি বলছে তেমন কথাই। প্রযোজক রাণা সরকার প্রতীক এবং সোনামনির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের কোন নতুন মোড়ে শঙ্খ মোহর? ধুম তা না না.. সঙ্গে রাণা।’ আর তাতেই জল্পনা বাড়ছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে রানা সরকার জানিয়েছেন, ‘‘ধারাবাহিক শেষ হলেই বড় পর্দায় নিয়ে আসতে চলেছি ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে। প্রতীক-সোনামণিকে নিয়ে মূল ধারার বাংলা ছবি বানাব’’। ব্যাস আর কিছু কি বলার অপেক্ষা রাখে?

শুক্রবার বাংলা ছবির বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য একজোট হয়েছিলেন ভারত-বাংলাদেশ ছবির সাথে যুক্ত বহু তারকারা। এইদিন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রধান মহম্মদ হাসান মাহমুদের আমন্ত্রণে কলকাতার একটি পাঁচতারা হোটেলে উপস্থিত হয়েছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রথম সারির এক চ্যানেল প্রধান সম্রাট ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, জুন মালিয়া, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, পার্নো মিত্র প্রযোজক রানা সরকার, ইমন চক্রবর্তী, অনুপম রায় সহ বহু বিশিষ্ট। আর এঅ আমন্ত্রণে সকলের নজর কেড়েছে প্রতীক-সোনামণিও। বৈঠকের পরে জুটিকে দেখা যায় রানার সঙ্গে। তিন জনকে এক ফ্রেমে বন্দি করেন অভিনেত্রী সোহিনী। আর এই পোস্টের পর মোহর অনুরাগীদের ভালোবাসা জানান। আর সকলের কথা হল, ছোটপর্দা হোক বা বড় পর্দা এই জুটির জীবনের যেকোনো নতুন মোড় দেখার জন্য সর্বদা অপেক্ষা করে রয়েছেন তারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026