রাজ্য

Rajib Banerjee: অভিষেকের সভায় তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীবের

জুন মাসে তৃণমূলে মুকুল রায়ের ঘর ওয়াপসির পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা কল্পনা। অনেকেই বলেছেন অভিষেকের সঙ্গে বৈঠক শেষ। এবার শুধু রাজীবের তৃণমূলে যোগদানের অপেক্ষা। সেই অপেক্ষা অবসান হল আজ দুপুর। আগরতলায় রবিবার আগরতলায় জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুরানো দল তৃণমূলে ফিরলেন রাজীব।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একই হোটেল থেকে বাইরে প্রবেশ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে আজকের যোগদানের আগে প্রাক্তন বনমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যা বলার পরে বলব দেখুন কি হয় যা বলার পরে বলব।” আজকের তৃণমূলে যোগদানের আগে সবুজ পাঞ্জাবি পরেই সবুজ শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব। আজই সমস্ত জল্পনায় ইতি পড়ল আজ। মুকুলের মতই ঘরের ছেলে ফেএ ঘরে ফিরলেন। ভোট পর্ব শেষের পর প্রথমে মুকুল তারপর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালো আর আজ রাজীবের প্রত্যাবর্তন। অন্যদিকে বিজেপির যে চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সমালোচক। জানা গিয়েছে উত্তর-পূর্বের সাংগঠনিক দায়িত্বে থাকতে পারেন রাজীব।

ত্রিপুরা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপাসির ঘটনা তৃণমূলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাংলায় রাজীবকে দলে ফেরানো নিয়ে বহু তৃণমূল কর্মীর মধ্যে ক্ষোভ ছিল। তাই জাতীয় স্তরে দায়িত্ব সামাল দিতেই রাজীকে আগরতলার মঞ্চ থেকে যোগদান করানো হল বলেই মত দিচ্ছেন বহু রাজনৈতিক সমালোচক। এদিন শুধু রাজীব যোগদান করলেননা। পাশাপাশি দিদির দলে সরাসরি নাম লেখালেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিশ দাস।

উল্লেখ্য, ২১-এর বিধানঅভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে চোখে জল নিয়ে তৃণমূল ত্যাগ করেছিলেন রাজীব। তারপর যোগ দেন বিজেপিতে। নিজের কেন্দ্র ডোমজুর থেকেই বিজেপির হয়ে এবারে ভোটের লড়াই করেন। তৃণমূলে হয়ে ২০১৬ সালে বিপুল ব্যবধানে জিতলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াইয়ে গোঁ হারান হেরে যান। তারপরই এবছর বিধানসভা ভোটে মমতার অভূতপূর্ব জয়। আর পুরোনো রেকর্ড ভেঙে বিজেপিকে গোল দিয়ে বাংলার শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল নেত্রী। এরপরই বিজেপির কোনও সভাতেই সেইভাবে দেখা যায়নি রাজীবকে। উল্টে প্রকাশ্যে দিদির প্রশংসা করে বিজেপিকে আক্রমণ করেন। তখন থেকে রাজীবের তৃণমূলে যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026