ভারত বার্তা মলয় দে নদীয়া: প্রেমিকার বাড়ী থেকে বিয়ে দিতে অস্বীকার করায় প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের। ঘটনায় অপমানে গলায় ফাঁস আত্মঘাতী কলেজ ছাত্রী প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলায়।
সূত্রের খবর, নদীয়ার ধানতলা থানার পুরাতন চাপড়ার বাসিন্দা রানাঘাট কলেজের BA দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা সরকারের সাথে গত 6 মাস আগে শুভ রায় নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, প্রেমের সম্পর্কের কথা সুস্মিতার পরিবার জানতে পারলে তারা শুভর সাথে বিয়ে দিতে উদ্যোগী হয়।
আরও পড়ুন : CAA, NRC : রাজ্যের প্রতিটা জেলার মতো নদীয়ার রানাঘাটে বিক্ষোভ মিছিল
অভিযোগ, সুস্মিতার পরিবার শুভর পরিবারের সাথে দেখা করাতে চাইলে শুভ তাতে রাজি হয়নি। শুধু তাই নয়,শুভ নিজের সচিত্র পরিচয় পত্রও দেখাতে অস্বীকার করে বলে অভিযোগ। আর এর পরই শুভর সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে সুস্মিতার পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, এর পর থেকেই সুস্মিতাকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল শুভ নামের ওই যুবক।
অভিযোগ, সুস্মিতা তাতে রাজি না হওয়ায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি, সুস্মিতার নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিল শুভ। এর পরও সুস্মিতা রাজি না হওয়ায় গত শনিবার সুস্মিতার কিছু অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করে দেয় শুভ। রবিবার সেই কথা জানতে পেরে অপমানে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুস্মিতা। ঘটনায় অভিযুক্ত শুভ রায়ের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভ রায়। তার সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…