খেলা

বিশ্বের সেরা তিনটি দল নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজন করতে চান সৌরভ

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষস্থানে থাকা দলগুলোর নাম বলতে গেলে প্রথমেই আসে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম। এইসব সেরা দলগুলোকে একসাথে এক সিরিজে খেলতে দেখা যায় কেবলমাত্র আইসিসি ইভেন্টে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপ এ।

যদি বার্ষিক ভিত্তিতে এই দলগুলিকে একটি সিরিজে খেলতে দেখা যায় তাহলে কেমন হবে? এই প্রক্রিয়াকেই বাস্তবে রূপ দিতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন সেরা দলগুলিকে একসাথে খেলতে দেখার থেকে বড় পাওনা একজন ক্রিকেটপ্রেমীর কাছে আর কিছু হতেই পারে না।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দলে এলেন বুমরাহ, বিশ্রামে রোহিত

একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০২১ সাল থেকে প্রতিবছর সেরা টিম গুলিকে নিয়ে “সুপার সিরিজ” আয়োজন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এটির উদ্বোধনী সংস্করণটি ভারতের মাটিতেই করতে চান তিনি। ভারতে হলে অক্টোবর-নভেম্বর, ইংল্যান্ডে হলে সেপ্টেম্বর নতুবা অস্ট্রেলিয়াতে হলে অক্টোবর-নভেম্বর বা ফেব্রুয়ারি-মার্চ কে উপযুক্ত সময় হিসেবে মনে করেন তিনি।

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটে যেমন আমূল পরিবর্তন আনতে চলেছেন তার পাশাপাশি বিশ্ব ক্রিকেটর আঙিনাতেও একাধিক পরিবর্তন আনতে চলেছেন। আগামী বছর অস্ট্রেলিয়া ভারত সফরে আসার সময় তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এবং প্রধান নির্বাহী কেভিন রবার্টসের সাথেও বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026