টেক বার্তা

এবার কলকাতাতেও পাওয়া যাবে এয়ারটেলের Wifi কলিং পরিষেবা

এয়ারটেলের ‘ওয়াই-ফাই কলিং’ পরিষেবা এবার কলকাতাতেও পাওয়া যাবে। সোমবার এয়ারটেলের তরফে ঘোষণা করা হয়েছে, দিল্লি ছাড়া এবার থেকে মুম্বাই, কলকাতা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতে ‘ওয়াই-ফাই কলিং’ পরিষেবা পাওয়া যাবে। এয়ারটেলের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWi-Fi) পরিষেবা এই মাসের শুরুতে Delhi-NCR সার্কেলে চালু হয়েছিল।

এয়ারটেল এই ওয়াই-ফাই কলিং পরিষেবাটি সাপোর্ট করার জন্য ছয়টি নতুন হ্যান্ডসেটকে তালিকাভুক্ত করেছে।নতুন এই হ্যান্ডসেট গুলো হলো, Samsung S10, S10+, S10e, M20 and OnePlus 6 এবং OnePlus 6T. এয়ারটেল গ্রাহকরা এখন থেকে এই হ্যান্ডসেটগুলিতে পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এখনও অবধি, এয়ারটেলের এই ওয়াই-ফাই কলিং পরিষেবা নির্বাচিত কিছু অ্যাপল, স্যামসুং, শাওমি এবং ওয়ানপ্লাস ফোনেই উপলব্ধ ছিল।

এয়ারটেল ওয়াই-ফাই কলিং পরিষেবা ব্যবহারকারীদের একটি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কলের সুবিধা দেয়। রিলায়েন্স জিও’ও ভারতে তাদের এই VoWi-Fi পরিষেবাটি পরীক্ষামূলক ভাবে শুরু করেছে বলে জানা যাচ্ছে। জিও’র তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

নিম্নলিখিত পদক্ষেপগুলির মাধ্যমে আপনার ফোনে ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা শুরু করতে পারেন:

  • Step 1: ফোনটিকে লেটেস্ট ভার্সনে আপগ্রেড করতে হবে।
  • Step 2: এবার ফোনের সেটিংস খুলে Wi-Fi কলিং টি এক্টিভ করুন।
  • Step 3: ফোনে Volte পরিষেবা সক্ষম হয়েছে কিনা তা দেখে নিন।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026