নিউজ

ঝাড়খণ্ডে ভরাডুবি বিজেপির, নির্দল প্রার্থীর কাছে হার মুখ্যমন্ত্রী রঘুবর দাসের

রামমন্দির রায় আদালতে গেরুয়া শিবিরের পক্ষে আসার পর এটাই ছিল বিজেপির সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় মান খুইয়ে বেশ চাপে বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে এসে রামমন্দির ইস্যু নিয়ে বারবার নিজেদের ভোট ব্যাংক নিশ্চিত করার চেষ্টা করেছেন বিজেপির শীর্ষ নেতারা‌। ভোটপ্রচারে বারবার তুলে এনেছেন রামমন্দির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের হয়ে প্রচারে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা। তবু শেষ রক্ষা হলো না।

৮১ আসনের এই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কার্যত ধরাশায়ী হলো বিজেপি। জামসেদপুর পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী সর্যু রাইয়ের কাছে ১৫৮৩৩ ব্যবধানে হেরে গেলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। অন্যদিকে বাজিমাত করলেন দিশম গুরু শিবু সোরেনের ছেলে জেএমএম প্রধান হেমন্ত সোরেন। বড়হাট কেন্দ্র থেকে জিতলেন ২৫৭৪০ ভোটে এবং দুমকা কেন্দ্র থেকে জিতলেন ১৩১৮৮ ব্যবধানে।

আরও পড়ুন : যোগীর সতর্কতার পর বিক্ষোভকারীদের সম্পত্তি কেড়ে নিল যোগীর পুলিশ

সকাল থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে ছিল জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট। শেষ পর্যন্ত ৮১ আসনের ৪৬ টি এসেছে জোটের দখলে। জেএমএম ২৯, কংগ্রেস ১৫ ও আরজেডি ১ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বিজেপির দখলে এসেছে ২৫ টি আসন। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এদিন ফল প্রকাশের মাঝেই রাজভবনে গিয়ে রাজ্যপাল দ্রৌপদী মুর্ম্মুর কাছে তার পদত্যাগপত্র জমা দেন এবং জানান, ‘জনগণের রায় মাথা পেতে নিচ্ছে বিজেপি।

জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন সাংবাদিকদের সামনে বলেন, ‘ঝাড়খণ্ডের মানুষকে ধন্যবাদ আমাদের উপর ভরসা রাখার জন্য। এবার মানুষের দাবি পূরণের চেষ্টা করবো আমরা।’ নতুন মুখ্যমন্ত্রীকে জয়ের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026