দেশ জুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে বেশ কিছু দিন ধরে। বিজেপি বিরোধী দলগুলো তীব্র বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এমনকি জোট সঙ্গী বিভিন্ন দলও পাশে নেই অমিত শাহের। এমন অবস্থায় কিছুটা দিশেহারা হয়ে সংশোধিত নাগরিকত্ব আইনে বদল আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্র। দেশ জুড়ে এনআরসি-র দাবি থেকেও সরে এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা গড়ে তুলতে সক্ষম বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, দেশের সিংহভাগ মানুষ চান না দেশে এনআরসি ও সিএএ লাগু হোক। দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদে মানুষ তারই জানান দিচ্ছে। কিন্তু বিজেপির এই দাবিকে নস্যাৎ করেছে ইন্ডিয়া টিভির একটা সার্ভে রিপোর্ট।
আরও পড়ুন : ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী, খুশির মেজাজে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন হেমন্ত সোরেন
ইন্ডিয়া টিভির এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর সত্য। ওই সংবাদসংস্থার দাবি, দেশের ৬২ শতাংশ মানুষ চান দেশে এনআরসি ও সিএএ লাগু হোক। ইন্ডিয়া টিভির দাবি অনুযায়ী, দেশ জুড়ে অশান্তির আবহেই এই সমীক্ষা চালিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মতামতের উপর ভিত্তি করেই এই সমীক্ষার ফলাফল ঘোষণা করেছে এই সংবাদসংস্থা।
এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হওয়ায় কিছুটা ব্যাকফুটে বিক্ষোভকারীরা। দেশের অধিকাংশ মানুষ এনআরসি ও সিএএ বিরোধী – তাদের এই দাবি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ইন্ডিয়া টিভির সমীক্ষা রিপোর্টে। অন্যদিকে, এই রিপোর্টকে হাতিয়ার করে বিক্ষোভকারীদের সমালোচনায় মুখর হয়েছে গেরুয়া শিবির। সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের দায় বিরোধীদের উপর চাপিয়েছে কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…