নিউজ

বড়দিনে বৃষ্টির সাথে সপ্তাহ জুড়ে জাঁকিয়ে শীতের আশঙ্কা

বড়দিনে বৃষ্টি হওয়ার সাথে সাথেই জাঁকিয়ে শীত পড়তে পারে শুক্রবার থেকে। বড়দিনের খুশির আমেজে ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং তারপরে শুক্রবার থেকে শীত আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বড়দিনের যে সবসময় ঠান্ডাই থাকবে এমনটা কিন্তু নয়। ২০১৫ সালে শহরবাসী বড়দিনে পেয়েছিল উষ্ণ তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি।

গত বছর কলকাতায় এ বছরের তুলনায় বেশি শীত পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি।এ বছর তেমন ঠান্ডা পাচ্ছেনা শহরবাসী। গত সপ্তাহে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। কিন্তু সোমবার থেকে এসেই তাপমাত্রা বেড়ে হয় ১৪.৪ ডিগ্রি।

আরও পড়ুন : দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উঠে এল চাঞ্চল্যকর সত্য

কুয়াশা যত বাড়ছে আকাশ মেঘলা হচ্ছে। আরব সাগরের দিকে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের অক্ষরেখার ধাক্কায় মধ্য ভারতের বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা সরছে পূর্বের দিকে। স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে বৃষ্টির মেঘ তৈরী হবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনার পরেই আকাশ পরিষ্কার হওয়ার সাথে উত্তরে হাওয়া দাপট দেখাবে। যার ফলে কলকাতা তাপমাত্রা আরও কমবে এবং ঠান্ডা জমিয়ে উপভোগ করতে পারবেন শহরবাসী। বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিং এর উঁচু অংশে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026