নিউজ

প্রতিবাদ আরও তীব্র করতে NRC র বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা মুখ্যমন্ত্রীর

একজনের সুর থেকেই যে বাকিরা একই সুরে কথা বলছেন এন আর সি প্রসঙ্গে দিল্লির রামলীলা ময়দানের জনসভায় এই ধরনের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠিতে আবেদন জানান এন আর সির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য। ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় ছাড়াও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই তাদের রাজ্যে এনআরসি, সিএএ মানা হবে না বলে জানিয়েছেন। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও একই কথা বললেন।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে হওয়া জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন একসময় সংসদে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলতেন মমতা দিদি, এখন তার কি হয়েছে? এখন তিনি উল্টো পথে হাঁটছেন! তিনি বাংলার মানুষকে শত্রু না ভেবে বাংলার মানুষকে ভরসা করার পরামর্শ দান করেছেন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন : ‘মোদীজি বাংলার পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ‘প্রকৃতপক্ষে দেশভক্ত’, শ্যামবাজারে বললেন জেপি নাড্ডা

অবশ্য এই নিশানায় চুপ থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি এর পাল্টা উত্তর দিয়ে বলেন তিনি যা বলেছেন তা জনসমক্ষে, মানুষ বিচার করবে কে ঠিক আর কে ভুল। তিনি আরও বলেছেন এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধ মত পোষণ করে ভারতের মৌলিক ভাবনাকে বিভাজিত করছেন প্রধানমন্ত্রী। নিজের অবস্থান দৃঢ় রেখে বক্তব্য শেষে হ্যাশট্যাগ #I Reject CAA ও #  Reject NRC ব্যবহার করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026