বিনোদন

Ranu Mondal: রানাঘাটের রানু ‘বাচপান কা প্যায়ার’ গান গেয়ে আবারো নেটদুনিয়ায় ভাইরাল

বর্তমানে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিত্যনতুন কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে অনেকে নিজেদের প্রতিভা প্রদর্শন করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন গান বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন সিঙ্গিং স্টার হল সহদেব ডিরডো। একরত্তি সহদেব এর গাওয়া নতুন গান ‘বচপন কা পেয়ার’ এখন সকলের মুখে মুখে। এই একটাই হিন্দি গান ছোটো থেকে বড় সকলের মুখে মুখে৷

এবার এই গান গাইলেন রানাঘাটের রানু মন্ডল স্বয়ং। হ্যাঁ একসময়ে রানাঘাট রেল স্টেশনে ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। রানুর গাওয়া এই গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে দেয়। রাতারাতি স্টার করে দিয়েছিল এই বৃদ্ধাকে। এমনকি হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল।

অবশ্য রানু মন্ডলের এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা ‘ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।

একদিনে রানুর উত্থান হলেও আজ তার পতন হয়েছে৷ রানাঘাটের ভাঙা বাড়িতেই ফিরতে হয়েছে।
ফের রানুদির আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে এসে উপস্থিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ইউটিউবার রানুদির ইন্টারভিউ নিচ্ছেন এবং রানুদি মাঝে মাঝে সহদেবের গাওয়া গান ‘বাচপান কা প্যায়ার’ গানটি সুরেলা গলায় গেয়ে উঠছেন। ফের রানুর গাওয়া গান দেখে অনেকে মজা করেছেন আবার অনেকে প্রশংসা ও করেছেন। ফের এই রানুর গাওয়া গান ভাইরাল।

Pritisha Dey

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026