বিনোদন

Neel-Trina: বিয়ের ৬ মাসের মধ্যে ত্রিনীলের বাড়িতে এলো নতুন সদস্য, মনের আনন্দে নেচে উঠলেন গুনগুন

গত বছর শহরে করোনা মানুষের শরীরে এলেও মানুষের মনে গ্রাস করতে পারেনি এই ভাইরাস। তাই জন্য এই আবহে ফেব্রুয়ারি মাসে ভালোবাসার রঙে সেজে উঠেছিল টলিপাড়া। ২০২১ এর প্রেমের মাসে টলিপাড়া জুড়ে বিয়ের ফুল ফুটেছিল। গত ফেব্রুয়ারিতেই কলেজ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন টেলিপাড়ার এই লাভ বার্ডস। টলিপাড়ার জনপ্রিয় কাপল ত্রিনীল ওরফে নীল ভট্টাচার্য আর তৃণা সাহা ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে বেশ জাঁকজমক করে সাত পাকে বাঁধা পড়েন।

বিয়ের পর টলিউডের এই পাওয়ার কাপল একদিকে নিজেদের কাজ করছেন একইভাবে মন দিয়ে সংসারও করছেন। আবার কখনো যশ ঝড়ে দুঃস্থ মানুষদের সাহায্য করছেন তো কখনো রক্তদান ও করছেন। তবে হাজার কাজের মধ্যে একে অপরকে সময় দিতে ভোলেননি । ঘরে বাইরে এই নবদম্পতি একে অপরের পরিপূরক। সব কিছুর মধ্যে এই দুজনের মধুচন্দ্রিমা তেমন জমে ওঠেনি। তবে, এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন। ফের গত সপ্তাহে ছোট করে গোয়া ট্রিপেও যান৷ আবার কলকাতা ফিরে দুজনে নিজেদের কাজেও মন দিয়েছেন।

সদ্য এই নবদম্পতির বিয়ে ছমাসে পা দিয়েছেন। নতুন বিয়ের গন্ধ এখনো এদের গায়ে লেগে আছে। এর মাঝে নিজের অনুরাগীদের দারুণ এক সুখবর দিলেন এই মিষ্টি কাপল। নিজেদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেন এই মিষ্টি কাপল। এই সংবাদ শোনা এবং দেখা দুইয়েরই পর অনুরাগীরাও বেশ খুশি। ভাবছেন তো খুশির খবরটি কী? আসল ব্যপার হল নীল তৃণার সংসারে এসেছে এক নতুন সদস্য। সাদা রঙের একটি গাড়ি কিনেছেন ত্রিনীল।

এরপরেই ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন সকলের প্রিয় গুনগুন। আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ” খুশি হল আমাদের নতুন গাড়ির গন্ধ”।এমনকি মনের আনিন্দেয় নেচে উঠেছেন দুজনে, জড়িয়ে ধরেছেন। পাশাপাশি অভিনেত্রীও এও জানিয়েছেন, এই গাড়িটি দুজনের কেউই একা টাকা দিয়ে কেনেননি। দুজন একসঙ্গেই কিনেছেন এই কারণে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন গাড়ির কোম্পানিকে। কারব তাঁদের প্রথম কিছু কেনাকাটাকে এতটা স্মরণীয় করে রাখার জন্য। এরপর ত্রিনীলের অনুগামীরা ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026