বিনোদন

Deepika-Ranveer: বিয়ের চার বছর আগে চুপিচুপি এই কাজটা করেছিলেন রণবীর-দীপিকা! টের পায়নি বলিপাড়ার কেউ

বলিউডে যেমন সিনেমাতে নায়ক-নায়িকার জুটি যেমন হিট হয় ঠিক একইভাবে বাস্তবেও নায়ক-নায়িকাদের জুটি ও হিট হয়। যেমন বলিউডে রণবীর সিং এত সঙ্গে দীপিকা পাড়ুকোনের জুটি এতকাল সকলের কাছে রীতিমতো বেশ ঈর্ষণীয়ই ছ।২০১২ সালে ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’, দিয়ে দুজন কাছাকাছি আসে। এরপর ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’ ‘৮৩’ এই তিন বিগ প্রজেক্টে এই জুটিকে সকলে পছন্দ করেছিল।

বলিউডের এখন অন্যতম আদর্শ দম্পতি হিসেবে বলিউডে সুরিচিতরণবীর সিং ও দীপীকা পাডুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল এই জুটির প্রেমের উপাখ্যান। ছয় বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৮ সালে ইতালিতে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন দীপ্স আর রণবীর। দুজনেত প্রেম একটা সময় ছিল বি-টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন দীপ্স। আর সেই মানসিক অবসাস কাটিয়ে উঠে নতুন করে নতুন কোমো সম্পর্কে জড়ানো সহজ ছিল না অভিনেত্রীর কাছে। আর সেই সময় নিজের মাস্তানির হাতটা শক্ত করে ধরেছিলেন পর্দার বাজিরাও।

বুধবার ৩৬-এ পা দিলেন রণবীর ঘরণী দীপিকা। একবার আবারো এই জুটির প্রেমের গল্পের কিছু অজানা কথা জানা যাক। জানেন কি রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ানোর দু-বছরের মাথাতেই দুজনে কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে চুপিচুপি বাগদান সেরে ফেলেছিলেন দীপিকা। দীপবীরের এই সিক্রেট এনগেজমেন্টের খবর জানতেও পারেনি বলিপাড়ার কেউই। এই বাগদানের খবর জানতো শুধুমাত্র দুজনের পরিবার। 

২০১৮ সালে ফিল্মফেয়ার ম্যাগজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা নিজের বাগদান প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘যখন আমি ফিরে তাকাই, সম্পর্ক শুরুর ছয় মাসের মধ্যেই আমি মানসিকভাবে ওর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। এরপর প্রশ্ন ছিল, আমরা বিয়েটা কবে করছি? ওকে নিয়ে আমি বরাবর নিশ্চিত ছিলাম। তবে হ্যাঁ, ছয় বছর লম্বা একটা সময়। সম্পর্কের চড়াই-উৎরাই তো থাকবেই। কিন্তু কোনওদিন আমাদের সম্পর্ক ভাঙেনি। বিরাট কোনও ঝামেলা হয়নি, কখনও পরস্পরকে বলিনি, চলো আমরা কয়েকটা দিনের ব্রেক নি, আমাদের লড়াই হয়েছে তবে আমরা মিটিয়ে নিয়েছি। পরস্পরের হাতটা ছাড়িনি’। 

এরপরই বোমা ফাটালেন দীপ্স। তিনি প্রথমবার ফাঁস করেন তাঁর বাগদানের কথা। অভিনেত্রী বলেন, ‘বিয়ের চার বছর আগেই তাঁরা এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন। কিন্তু সেটা কেউ জানতো না। শুধুমাত্র আমাদের দুজনের বাবা-মা আর বোনেরা জানতো’। 
ইতালির লেক কোমো-তে সকলকে চমকে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক জুটি। এরপর নিজের দেশে ফিরে একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন রণবীর-দীপিকা। এখন দুজনে চুটিয়ে কাজ করছে সাথে নিজেদের দাম্পত্য জীবন উপভোগ করছেন।

আপাতত নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার ‘গহরাইয়া’। এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন শকুন বত্রা। ২৫শে জানুয়ারি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই নতুন ছবি।  এছাড়াও দীপিকার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘পাঠান’ ছবিতে শাহরুখের নায়িকা তিনি, এছড়াও হৃতিকের সঙ্গে ফাইটার, নাগ অশ্বিনের পরবর্তী প্রোজেক্ট, ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেক, এবং প্রভাসের সঙ্গে একটি নতুন ছবিতে দেখা যাবে সুন্দরী দীপিকাকে। 

 

John Fabian

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026