কৌশিক পোল্ল্যে: আজ সকালেই জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের জীবনাবসান ঘটে, বয়স হয়েছিল ৬৭ বছর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই প্রবীন অভিনেতা।
এই মর্মে আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসার জন্যও ছিলেন বেশ কয়েক মাস, এরপর খানিকটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসেন। সবকিছু চলছিল স্বাভাবিক ছন্দেই। এরপর গতকাল হঠাৎই শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি সম্পর্কে ওয়াকিবহল ছিলেন সংবাদসংস্থা পিটিআই। এ খবর অভিনেতার ভাই রনধীর কাপুর প্রকাশ্যে আনেন। তার পরপরই অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকের পথে পাড়ি দেন।
তার শেষকৃত্যের পূর্বে বিভিন্ন আচার মূলক অনুষ্ঠানে সামিল হন পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনেরা। সেখান থেকেই একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। ছবিতে অভিনেতার পুত্র রনবীর কাপুরের পরনে ছিল স্টাইলিস ছেঁড়া জিন্স, যা দেখে বেজায় চটেছেন একদল নেটিজেনরা।
তারা বলেন, পিতার শেষকৃত্যে এরকম পোশাক পরা রনবীরের উচিৎ হয়নি। যদিও এই মন্তব্য মানতে নারাজ বহু ইউজার; যাদের বক্তব্য, অন্তরের শ্রদ্ধাটাই মূল বিষয়, পোশাক দিয়ে কারোর ব্যক্তিগত আবেগ বিচার করা যুক্তিযুক্ত নয়।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…